• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

এনআইডিতে নাম-বয়স-ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র

লাইফস্টাইল ডেস্ক
  ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে সংশোধনের ধরন ও ভুলের মাত্রা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রে ভিন্নতা থাকতে পারে। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা জরুরি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নাম সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র: এনআইডিতে নিজের নামের বানান বা আংশিক সংশোধনের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন জন্মনিবন্ধন সনদসহ নামের সঠিকতা প্রমাণ করে এমন নথি প্রয়োজন হতে পারে। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কাবিননামা কিংবা স্বামী বা স্ত্রীর এনআইডির অনুলিপিও জমা দেওয়া যেতে পারে।

সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদের সত্যায়িত অনুলিপি, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি চাওয়া হতে পারে। এ ধরনের আবেদনে মূল কাগজপত্রসহ ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার প্রয়োজনও হতে পারে।

বাবা-মায়ের নাম সংশোধনে যা লাগবে: এনআইডিতে বাবা বা মায়ের নামের বানান, পদবি কিংবা সম্পূর্ণ নাম সংশোধনের জন্য শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের এনআইডির অনুলিপি এবং অন্যান্য গ্রহণযোগ্য প্রমাণপত্র জমা দিতে হতে পারে।

নামে বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে এসএসসি, এইচএসসি বা সমমানের সনদ কিংবা রেজিস্ট্রেশন কার্ড, বাবা-মায়ের এনআইডির সত্যায়িত অনুলিপি এবং অতিরিক্ত প্রমাণপত্র প্রয়োজন হতে পারে। বাবা-মা মারা গেলে ক্ষেত্রবিশেষে ভাই-বোনদের এনআইডির অনুলিপিও চাওয়া হতে পারে।

জন্মতারিখ সংশোধনে প্রয়োজনীয় নথি: জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও প্রমাণপত্রের ওপর প্রয়োজনীয় কাগজপত্র নির্ভর করে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের সাধারণত সংশ্লিষ্ট পরীক্ষার সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হয়। জন্মতারিখে বড় ধরনের পার্থক্য থাকলে মূল সনদ প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়ার প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, এসএসসি বা সমমানের নিচে শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, নিকাহনামা, চাকরির প্রমাণপত্র বা সার্ভিস বুকের মতো নথি চাওয়া হতে পারে। প্রয়োজনে বয়স নির্ধারণে সিভিল সার্জনের প্রতিবেদনসহ অতিরিক্ত কাগজপত্রও জমা দিতে হতে পারে।

ঠিকানা সংশোধনে যেসব কাগজ লাগবে: এনআইডিতে বর্তমান বা স্থায়ী ঠিকানা সংশোধনের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ, বিদ্যুৎ, গ্যাস বা টেলিফোন বিল, পৌরকর বা চৌকিদারি করের রসিদ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের প্রত্যয়নপত্র জমা দেওয়া যেতে পারে।

আরও পড়ুন

বিমানের সব ফ্লাইট স্থগিত, দাম্মাম নিয়ে নতুন সিদ্ধান্ত

যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস / এনবিআরের ২ কর্মী বরখাস্ত

১৩ স্পট আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, তড়িৎ নির্দেশনাসহ যা যা করলেন

ভোটার এলাকা পরিবর্তন করে ঠিকানা সংশোধনের ক্ষেত্রে নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করতে হয়। তবে ভোটার এলাকা অপরিবর্তিত রেখে ঠিকানার বানান বা বাড়ি-হোল্ডিং নম্বর সংশোধনের প্রক্রিয়া আলাদা হতে পারে। এ ক্ষেত্রে পরিবারের সদস্যের এনআইডির অনুলিপি ও ঠিকানার সমর্থনে প্রয়োজনীয় নথি চাওয়া হতে পারে।

আবেদনের আগে যা মনে রাখবেন: জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের ধরন ও প্রমাণের গ্রহণযোগ্যতা অনুযায়ী নির্ধারিত হয়। জটিল বা বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন কমিশন অতিরিক্ত নথি চাইতে পারে। প্রয়োজনে ব্যক্তিগত শুনানি কিংবা সরেজমিন তদন্তও করা হতে পারে।

কেএম

  • এনআইডি
  • সংশোধন
এ সম্পর্কিত আরও খবর
এনআইডি সংশোধন করতে যেসব কাগজ ও তথ্য লাগে, জেনে নিন
এনআইডি সংশোধন করতে যেসব কাগজ ও তথ্য লাগে, জেনে নিন
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ, দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলনের নেতারা আটক
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিক্ষোভ, দিল্লিতে ‘ককরোচ’ আন্দোলনের নেতারা আটক
সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত আবদুল্লাহ
সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত আবদুল্লাহ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।