দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কিভাবে, কোন ধাপের ভোট হবে তা আগামী সোমবার (১২ অক্টোবর) জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপের ভোট কবে হবে, তা ওই সভায় জানিয়ে দেওয়া হবে।
কেএম