দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি পাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূজার নির্ধারিত পাঁচ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। খুলবে ২৫ অক্টোবর, রোববার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষে ছুটিতে যাবে শিক্ষার্থীরা।
পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে ১৮ থেকে ২২ অক্টোবরের নির্ধারিত পাঁচ দিনের ছুটির সঙ্গে দুই দফার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা নয় দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকলেও এরপর সাপ্তাহিক দুই দিনের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২৫ অক্টোবর (রোববার)।
/অ