দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এর ফলে মহানবমী ও বিজয়া দশমীর ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতায় থাকবেন না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
আগামী মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। বৈঠকে এটি অনুমোদিত হলে একদিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর পরের দুদিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।
ছুটি পাবেন না যারা
হাসপাতাল ও স্বাস্থ্যসেবা : চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী।
আইন-শৃঙ্খলা রক্ষা : পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য।
অগ্নিনির্বাপণ : ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইউটিলিটি সেবা : বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ সংস্থার কর্মীরা।
যোগাযোগ ও পরিবহন : বন্দর, বিমানবন্দর, রেলওয়ে এবং গণপরিবহনের কর্মীরা।
অন্যান্য : কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কর্মীরা।
/অ