দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর সিলেবাসে সাধারণ ও পেশাগত বিষয় মিলিয়ে মোট ২০০ নম্বরের বিষয়ভিত্তিক বণ্টন ও বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হয়েছে। চিকিৎসকদের জন্য আয়োজিত এই বিশেষ বিসিএস পরীক্ষায় সাধারণ বিষয়ের জন্য ১০০ নম্বর এবং পেশাগত বিষয়ের (মেডিকেল/ডেন্টাল সায়েন্স) জন্য ১০০ নম্বর বরাদ্দ করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৫১তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে না। আগামী নভেম্বরে এ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে পিএসসির ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে।
৫১তম বিশেষ বিসিএসের অফিশিয়াল সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ মান বণ্টন ও পাঠ্যসূচির বিস্তারিত তুলে ধরা হলো।
সাধারণ বিষয়াবলি (মোট নম্বর: ১০০)। সাধারণ অংশের সিলেবাসকে মোট ৬টি বিষয়ে ভাগ করা হয়েছে।
বাংলা__২০ নম্বর__ভাষা (১৫ নম্বর): শুদ্ধি, পরিভাষা, সমাস, সন্ধি, প্রত্যয়, ধ্বনি, পদ ইত্যাদি। সাহিত্য (০৫ নম্বর): প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ।
English__২০ নম্বর__Part-I Language (15): Parts of Speech, Clauses, Corrections, Transformations, Synonyms-Antonyms. Part-II Literature (05): Elizabethan period to 21st Century.
বাংলাদেশ বিষয়াবলি__২০ নম্বর__জাতীয় ইতিহাস (০৪), কৃষিজ সম্পদ (০২), অর্থনীতি (০২), সংবিধান (০২), সরকার ব্যবস্থা (০২), জাতীয় অর্জন (০২)। রাজনৈতিক ব্যবস্থা (০২ নম্বর): এতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে।
আন্তর্জাতিক বিষয়াবলি__২০ নম্বর__বৈশ্বিক ইতিহাস ও ভূ-রাজনীতি (০৪), আন্তর্জাতিক নিরাপত্তা (০৪), চলমান ঘটনাপ্রবাহ (০৪), পরিবেশ ও কূটনীতি (০৩), আন্তর্জাতিক সংগঠন (০৩), সিভিল সার্ভিসের গোড়াপত্তন (০২)।
গাণিতিক যুক্তি__১০__পাটিগণিত (০২), বীজগণিত ও অসমতা (০২), সূচক ও লগারিদম (০২), জ্যামিতি ও পরিমিতি (০২), সেট, বিন্যাস-সমাবেশ ও সম্ভাব্যতা (০২)।
মানসিক দক্ষতা__১০__ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা।
পেশাগত বিষয়াবলি (মোট নম্বর: ১০০)। আবেদনকারী প্রার্থীর পদ অনুযায়ী চিকিৎসকদের এই অংশে পরীক্ষা দিতে হবে।
মেডিকেল সায়েন্সের মোট ১০০ নম্বরকে দুটি পার্টে ভাগ করা হয়েছে।
পার্ট-১ (প্রি অ্যান্ড প্যারা ক্লিনিক্যাল)__৫০ নম্বর__ অ্যানাটমি (১২), ফিজিওলজি (৮), বায়ো-কেমিস্ট্রি (৫), ফার্মাকোলজি (৫), ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি (৫), কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ (৫), প্যাথলজি (৫) এবং মাইক্রোবায়োলজি (৫)। পার্ট-২ (ক্লিনিক্যাল) - ৫০ নম্বর: মেডিসিন (১৭), সার্জারি (১৭) এবং অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি (১৬)।
ডেন্টাল সায়েন্সের মোট ১০০ নম্বরও দুটি পার্টে বিভক্ত।
পার্ট-১ - ৫০ নম্বর: অ্যানাটমি ও ডেন্টাল অ্যানাটমি (১৩), ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি (৭), সায়েন্স অব ডেন্টাল মেটেরিয়ালস (১০), জেনারেল ফার্মাকোলজি ও ডেন্টাল থেরাপিউটিকস (৬), প্যাথলজি ও মাইক্রোবায়োলজি (৫), প্রিভেন্টিভ ও কমিউনিটি ডেন্টিস্ট্রি (৬) এবং ডেন্টাল জুরিসপ্রুডেন্স (৩)।
পার্ট-২ - ৫০ নম্বর: ওরাল সার্জারি ও অ্যানাস্থেসিয়া (১৩), কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও ডেন্টাল রেডিওলজি (১৫), প্রস্থোডনটিকস (১০), অর্থোডনটিকস (৬), মেডিসিন (৩) এবং সার্জারি (৩)।
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬ এর সিলেবাসটি চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি তাদের সাধারণ জ্ঞান ও মননশীলতা যাচাইয়ের জন্য অত্যন্ত সুসামঞ্জস্যপূর্ণভাবে প্রণয়ন করা হয়েছে।
সাধারণ অংশের ১০০ নম্বরে যেমন বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা’র মতো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে, ঠিক তেমনি পেশাগত অংশের ১০০ নম্বরেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও ক্লিনিক্যাল বিষয়গুলোকে সমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথাগত সাধারণ বিসিএস থেকে কিছুটা ভিন্ন ধাঁচের এই বিশেষ সিলেবাসটি অনুধাবন করে এখন থেকেই সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করাই হবে পরীক্ষার্থীদের জন্য কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের মূল চাবিকাঠি।
কেএম