দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন করার সময়সীমা আগামী ৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এরপর নতুন করে আর কোনো আবেদন নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের তালিকায় গেজেটভুক্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। ৭ অক্টোবরের পর এ বিষয়ে নতুন করে আবেদন গ্রহণ করা হবে না।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের ‘সঠিক তালিকা’ এবং মুক্তিযোদ্ধাদের ‘প্রকৃত তালিকা’ তৈরি করে প্রতিবেদন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
এ ছাড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়।
সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে যথাযথ সম্মান পান, সে বিষয়েও মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয় সংসদীয় কমিটি।
কেএম