• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিয়ে যা বললেন মন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে আগামী দিনগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘সমস্যা দেখা দিয়েছে। ইরান-ইসরাইলের এই যুদ্ধের জন্য তেল এবং গ্যাসের সাপ্লাইয়ের মূল জায়গা যেটা, সেই মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের সাময়িক বিকল্প উৎস খুঁজতে গিয়ে একটু সময় লেগেছে। সময় লেগেছিল।’

তিনি বলেন, ‘আমরা পারচেজ করা সত্ত্বেও আনতে পারিনি। হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল, এফএসআরইউতে আগুন লাগার কারণে। এখন এসব দুর্যোগ উতরে আমরা জ্বালানি সরবরাহের লাইন ঠিক করে ফেলছি। সঠিক সময়ে জ্বালানি আসছে, আমরা জ্বালানি সরবরাহ করছি।’

সাময়িক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এ ধরনের পরিস্থিতি পৃথিবীর সব জায়গাতেই হয়েছে‌ বলে জানান তিনি।

তিনি বলেন, ‘জনগণ তো আমাদের ওপর আস্থা রেখে ভোট দিয়েছিল। কিন্তু আমরা বাধ্য হয়েছি। যোগান এবং দুর্ঘটনার জন্য দেরি হয়েছে।’

জ্বালানি পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন আল্লাহর রহমতে আমরা এগুলো আনতে পেরেছি এবং শিডিউলও ঠিক করা হয়ে গেছে। আশা করি আগামীতে যদি অন্য কোনো দুর্ঘটনা না ঘটে, আগামীতেও এভাবেই আমরা বিদ্যুৎ এবং জ্বালানিটাকে সরবরাহ করতে পারব।’

শিল্প কারখানায় জ্বালানি সরবরাহের বিষয়ে জানতে চাইলে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শিল্প কারখানা সব জায়গায় সাপ্লাই করতে পারব।’

সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন ঘটেছে, সেটির জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘এই যে ডিসরাপশনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য আমরা দুঃখিত। আমরা জানি যে ইচ্ছা করে করিনি। আমরা চাইবই কেন? জনগণ আমাদের ওপর আস্থা দিয়ে রেখেছে। জনগণকে ভোগান্তি দেওয়া তো আমাদের কাজ না।’

তিনি বলেন, ‘কিন্তু বিশ্বের যে সমস্যার সৃষ্টি হয়েছে, যে সমস্যায় সারা পৃথিবী উদ্বিগ্ন, কী হবে এই জ্বালানি ক্ষেত্রে, সেটার মধ্যে আমরাও পড়েছি। তারপরও আমরা বিকল্প উৎস বের করেছি, বেশি দাম দিয়ে গ্যাস নিয়ে এসেছি, জনগণের যাতে কষ্ট না হয়, তা লাঘব করার জন্য।’

আরও পড়ুন

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার

সামনের দিনগুলোতে এ সমস্যা আর থাকবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কোনো রকম কিছু না হয়, সামনের দিনগুলো আমি মনে করি যে আমরা ভালোভাবে চালাতে পারব।’

জ্বালানি সংকট মোকাবিলায় তার আগের অভিজ্ঞতা কাজে লাগছে কি না, এমন প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘না না, এটার তো সবচেয়ে বড় কথা, এটা সবাই মিলে একটা টিমওয়ার্ক করছি আমরা। এখানে আমি বলে কিছু নাই, আমরা সবাই মিলে টিমওয়ার্ক করছি।’

কে

  • বিদ্যুৎ
এ সম্পর্কিত আরও খবর
মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী ঢাকায়
মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী ঢাকায়
মাইজদীতে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় 
মাইজদীতে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় 
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X