দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক পুলিশ পরিদর্শককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, জাহাঙ্গীর আলম—বিপি নম্বর ৭০৮৮৩১৩১, নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ, শাহআলী থানা, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা—কে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, এ আদেশ অদ্যই কার্যকর হবে।
আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শাখায় পাঠানো হয়েছে।

ডিএমপি সূত্রে জারি করা ওই অফিস আদেশে কর্মকর্তাকে সংযুক্ত করার কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হলেও এর বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়নি।
কে