• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ভোটার এলাকা স্থানান্তরের আবেদন প্রক্রিয়া জেনে নিন

দেশ টিভি ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম ফের চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা তাদের ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এর আগে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ইসির চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

এখন আগের নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সরাসরি যেভাবে আবেদন করবেন

ভোটার এলাকা স্থানান্তর করতে ইচ্ছুক আবেদনকারীরা মাঠপর্যায়ের ‘উপজেলা/থানা নির্বাচন অফিস’ এবং ‘রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে’ সরাসরি আবেদন করতে পারবেন। এ জন্য পূর্বের নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে।

আবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী স্থানান্তরের আবেদন নিষ্পত্তি এবং প্রয়োজনীয় তথ্য আপডেট বা ইস্যু করা হবে।

অনলাইনেও আবেদনের উদ্যোগ

সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ইসির চিঠিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার স্থানান্তরের অনলাইন লিংক সচল বা চালু করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফলে অনলাইন সেবা সচল হওয়ার পর আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেও ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

যাচাই-বাছাই শেষে হবে নিষ্পত্তি

ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই শেষে আবেদনটি নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভোটার সংক্রান্ত তথ্য আপডেট বা ইস্যু করা হবে।

এ ক্ষেত্রে আবেদন গ্রহণ থেকে শুরু করে যাচাই-বাছাই ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হবে।

আরও পড়ুন

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

এসআই পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড নিয়োগ দিতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

তদারকির নির্দেশ

ভোটার এলাকা স্থানান্তরের পুরো কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম তদারকির নির্দেশনা দেয়া হয়েছে।

/অ

  • ভোটার
  • ইসি
  • স্থানীয় সরকার নির্বাচন
এ সম্পর্কিত আরও খবর
পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে অভিনেতা
পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে অভিনেতা
ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন সময়সীমার কথা জানালো নির্বাচন কমিশন
স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান নিয়ে নতুন সময়সীমার কথা জানালো নির্বাচন কমিশন
ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু
ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X