• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়া থেকে আসছে ৫০ লাখ ডলার

দেশ টিভি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা, পুষ্টি সেবা এবং স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রাখতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-কে ৫০ লাখ মার্কিন ডলার দিয়েছে দক্ষিণ কোরিয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ডব্লিউএফপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২১ সেপ্টেম্বর) বলা হয়েছে, এই অর্থায়নের মাধ্যমে ডব্লিউএফপি ৪ লাখ ৬২ হাজারেরও বেশি রোহিঙ্গাকে সহায়তা দিতে পারবে। এর আওতায় রয়েছে ঝুঁকিপূর্ণ পরিবার, গর্ভবতী ও স্তন্যদানকারী নারী এবং লার্নিং সেন্টারে অধ্যয়নরত শিশুরা।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থায়নের ঘোষণা দেয়। কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আন্তর্জাতিক অর্থায়নের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেও মানবিক সহায়তার ওপর নির্ভরশীল থাকায়, এই অর্থায়ন দেওয়া হলো।

এই সহায়তার আওতায় ৩৬ হাজারের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী পুষ্টি সহায়তা পাবেন। এছাড়া লার্নিং সেন্টারে অধ্যয়নরত ২ লাখ ৬০ হাজার শিশু স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আসবে।

এই অর্থায়ন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ ‘রেসপন্ডিং উইথ ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স ফর কনফ্লিক্ট-অ্যাফেক্টেড হাউসহোল্ডস’ (রিচ)-এর দ্বিতীয় পর্যায়েও সহায়তা করবে। ডব্লিউএফপির অংশীদারত্বে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বাংলাদেশে এই উদ্যোগের আওতায় সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা দেওয়া হয়।

ডব্লিউএফপির ই-ভাউচার ব্যবস্থার মাধ্যমে রোহিঙ্গা পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী খাবার বেছে নিতে পারে। আর পুষ্টি সেবার আওতায় অপুষ্টি শনাক্ত হলে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের পুষ্টিকর খাবার ও চিকিৎসা দেওয়া হয়।

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্কুলের দিনগুলোতে শিশুদের পুষ্টিসমৃদ্ধ খাবার দেওয়া হয়। এর মাধ্যমে তাদের পুষ্টির চাহিদা পূরণ এবং লার্নিং সেন্টারে নিয়মিত উপস্থিতিতে উৎসাহিত করা হয়।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা এবং বৈশ্বিক মানবিক প্রচেষ্টায় অবদান রাখার বিষয়ে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘একসময় আন্তর্জাতিক সহায়তা পাওয়া কোরিয়া প্রজাতন্ত্র এখন বিশ্বের বিভিন্ন স্থানে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ডব্লিউএফপির সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছেন।’

বাংলাদেশে ডব্লিউএফপির প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামা রোহিঙ্গা সংকট দশম বছরে পদার্পণের প্রাক্কালে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘জীবন রক্ষা, মর্যাদা সমুন্নত রাখা এবং শিশু ও পরিবারগুলো যাতে তাদের মৌলিক খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করতে পারে, তা নিশ্চিত করতে অব্যাহত আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য।’

সংকটের এই গুরুত্বপূর্ণ সময়ে রোহিঙ্গাদের পাশে অব্যাহতভাবে থাকার জন্য দক্ষিণ কোরিয়া সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উশিয়ামা।

দক্ষিণ কোরিয়া ও ডব্লিউএফপি ছয় দশকেরও বেশি সময় ধরে অংশীদার হিসেবে কাজ করছে। ১৯৬৪ সাল থেকে তাদের সহযোগিতা শুরু হয়।

আরও পড়ুন

বাংলাদেশে ৩৬% উচ্চশিক্ষিত তরুণ বেকার: গবেষণা

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে ডব্লিউএফপির মানবিক কার্যক্রমে নগদ অর্থ ও পণ্য সহায়তা উভয়ই দিয়ে আসছে সিউল।

সর্বশেষ ৫০ লাখ মার্কিন ডলারের অবদানের ফলে বাংলাদেশে মানবিক কার্যক্রমে ডব্লিউএফপির ই-ভাউচার ব্যবস্থার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার নগদ সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ মার্কিন ডলার।

কে

  • রোহিঙ্গা
এ সম্পর্কিত আরও খবর
উখিয়ায় শিশুকে তুলে নিয়ে দুই দফায় বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ৫
উখিয়ায় শিশুকে তুলে নিয়ে দুই দফায় বিক্রির অভিযোগ, গ্রেপ্তার ৫
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির
শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্বসহ জাতিসংঘে আস্থা ফেরানোর ঘোষণা নতুন সভাপতির
শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্বসহ জাতিসংঘে আস্থা ফেরানোর ঘোষণা নতুন সভাপতির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X