• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

জুলাই থেকে পে স্কেল কার্যকর, এ মাসে বকেয়াসহ বেতন

দেশ টিভি ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন পে স্কেল গত ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে। এর ফলে বকেয়া অর্থ চলতি সেপ্টেম্বর মাসের বেতনের সঙ্গে দেওয়ার কথা রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন কাঠামো অনুযায়ী, সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রেড ১-এর মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং গ্রেড ২০-এর মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে বর্ধিত মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বর্ধিত মূল বেতনের শতভাগ কার্যকর হবে।

অন্যান্য ভাতার ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ জুন যে হারে দেওয়া হয়েছে, সেই হার ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। নতুন প্রজ্ঞাপনে নির্ধারিত ভাতার হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এর আগে গত ৩১ আগস্ট সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল অনুমোদন দেয় মন্ত্রিসভা। নতুন কাঠামোয় সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। সর্বশেষ জাতীয় পে স্কেল চালু হয়েছিল ২০১৫ সালে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ক্ষমতাবলে জারি করা এ আদেশে বেতন নির্ধারণ, বার্ষিক বেতন বৃদ্ধি, পেনশন, বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা, টিফিনসহ বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধার নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে।

মাসিক পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

নতুন কাঠামোয় পেনশনভোগীদের পেনশনও বাড়ানো হয়েছে। বর্তমানে সর্বনিম্ন ৯ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিরা এখন ১৮ হাজার টাকা পাবেন। আর বর্তমানে ৪০ হাজার ১ টাকা বা এর বেশি নিট পেনশন গ্রহণকারীরা সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পাবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন গ্রহণকারীদের পেনশন ১০০ শতাংশ, ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন গ্রহণকারীদের ৫৫ শতাংশ বাড়বে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছিলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি চালুর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ পদ্ধতি চালু করতে বিপুল অর্থের প্রয়োজন হবে। পাশাপাশি বেসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগের অবসর গ্রহণকারীদের তথ্য না থাকায় এটি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে।

বাড়িভাড়ায় গ্রেড ও এলাকা অনুযায়ী হার

নতুন পে স্কেলে এলাকা ও গ্রেডভেদে বাড়িভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড ২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড ১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত মূল বেতনের ৬০ শতাংশ, গ্রেড ১৫-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড ১০-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত ৫০ শতাংশ এবং গ্রেড ৯-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড ৫-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হবে। গ্রেড ৪-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড ১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা পাবেন মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া।

খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার তুলনামূলক কম। এসব এলাকায় গ্রেড ২০ থেকে গ্রেড ১৬ পর্যন্ত মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বেতন ১ লাখ ৭২ হাজার

নতুন কাঠামোয় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আগে তাঁদের মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা। জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন হবে ১ লাখ ৬৪ হাজার টাকা, যা আগে ছিল ৮২ হাজার টাকা।

চিকিৎসা ভাতা সর্বোচ্চ ৬ হাজার টাকা

কর্মরত চাকরিজীবীদের ৫০ বছর বয়স পর্যন্ত মাসিক ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়সে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে ৫০ বছর পর্যন্ত ৩ হাজার, ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সে মাসিক ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হবে।

বাংলা নববর্ষ ভাতা ১৫ শতাংশ

সব সরকারি কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা পাবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীরাও মূল পেনশনের ভিত্তিতে এ সুবিধা পাবেন।

সন্তানপ্রতি শিক্ষা সহায়তা ৫০০ টাকা

প্রতি সন্তানের জন্য মাসে ৫০০ টাকা হারে শিক্ষা সহায়তা ভাতা দেওয়ার বিধান করা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য মাসে ১ হাজার টাকা পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। স্বামী ও স্ত্রী দুজনই সরকারি কর্মচারী হলে সন্তানের সংখ্যা যেকোনো একজনের ক্ষেত্রে গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। বয়সের সনদ অনুযায়ী ২৩ বছর বয়স পর্যন্ত সন্তানের জন্য এ ভাতা প্রযোজ্য হবে।

টিফিন ও দায়িত্ব ভাতাও থাকছে

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক ৫০০ টাকা টিফিন ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে কোনো কর্মচারী প্রতিষ্ঠানের কাছ থেকে দুপুরের খাবার বা খাবারের ব্যবস্থা পেলে তাঁর ক্ষেত্রে এ ভাতা প্রযোজ্য হবে না। চলতি বা অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের মাসিক ১ হাজার ৫০০ টাকা দায়িত্ব ভাতার বিধানও রাখা হয়েছে।

উচ্চতর গ্রেডে যাওয়ার নতুন নিয়ম

আরও পড়ুন

বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: প্রতিমন্ত্রী

দাম বাড়ানোর পরও প্রতি লিটার তেলে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী

দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন

নতুন পে স্কেলে কোনো পদে টানা আট বছর চাকরি করার পর পদোন্নতি না পেলেও স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে যাওয়ার বিধান করা হয়েছে। প্রথমবার এ সুবিধা পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে দ্বিতীয়বার উচ্চতর গ্রেড পাওয়া যাবে। তবে চাকরিজীবনে সর্বোচ্চ দুবার এ সুবিধা নেওয়া যাবে।

এমএম/

  • নবম পে-স্কেল
  • জুলাই থেকে কার্যকর
এ সম্পর্কিত আরও খবর
নবম পে-স্কেলে গ্রেড বদলালেই কমে বাড়িভাড়া
নবম পে-স্কেলে গ্রেড বদলালেই কমে বাড়িভাড়া
নবম পে-স্কেল, অনলাইনে দিতে হবে যেসব তথ্য
নবম পে-স্কেল, অনলাইনে দিতে হবে যেসব তথ্য
নবম পে-স্কেলে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় বড় সুখবর
নবম পে-স্কেলে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় বড় সুখবর
পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ
পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X