দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৯১ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং কাস্টমস হাউসে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ইকোনমিক জোন কমিশনারেট, বৃহৎ করদাতা ইউনিট (মূল্য সংযোজন কর) এবং কাস্টমস হাউসে পদায়ন করা হয়েছে।
পদায়নের তালিকায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা পূর্ব ও ঢাকা পশ্চিমসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, যশোর ও কক্সবাজারের বিভিন্ন কমিশনারেট রয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ সেপ্টেম্বর বিকেলে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমএম/