দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য চেয়েছে মাউশি।
মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখা থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক স্মারকে এ তথ্য চাওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য সংগ্রহ করে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে আঞ্চলিক উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, পদোন্নতির জন্য শিক্ষকদের বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই এমন প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে।
এ ছাড়া, সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি সন্তোষজনক এমন প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া প্রত্যয়নপত্রও জমা দিতে বলা হয়েছে।
এ চিঠিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় তথ্য ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহক মারফত হার্ডকপির দুই সেট করে মাউশিতে পাঠাতে হবে।
কে