দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি নূরানী ফেরদৌস দিশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। এতে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং বিষয়ে পরীক্ষা হবে।
পরীক্ষার ভেন্যু, তারিখ ও বিস্তারিত সময়সূচি শিগগিরই বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এমএম/