দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আমিনুল হকের চেয়ে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ফলাফলে দেখা যায়, আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট, আর আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। আজ শুক্রবার সকাল সোয়া আটটায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ঢাকা-১৬ আসনে পোস্টাল ভোটসহ ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। মোট ভোটার ৪ লাখ ৪৯৯ জনের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন ভোট দিয়েছেন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭৬৪টি, ফলে বৈধ ভোট দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৭৯৯।
এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির মো. সুলতান আহম্মেদ সেলিম লাঙ্গল প্রতীকে ১ হাজার ৪৬৪ ভোট পেয়েছেন।
এমএস/