দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিভাগের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, রাজধানীর ১৩টি সংসদীয় আসনে মোট এক হাজার ৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের প্রতিটিতেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং অন্যান্য কেন্দ্রের বড় অংশও নজরদারির আওতায় থাকবে।
বুধবার দুপুরে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। ভোট গণনার কেন্দ্রগুলোতেও সিসিটিভি থাকবে এবং বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প আলোর ব্যবস্থাও রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সারাদেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ২১ হাজার ৫০৬টিকে বিভিন্ন কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
এমএস/