দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে একটি অস্ত্র ও কয়েকটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
মুন্সীগঞ্জ সেনাবাহিনীর সূত্র জানায়, বুধবার রাতে নাহিদ নামে একজনকে মোল্লাকান্দি এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর তার বাসা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র ও কয়েকটি তাজা ককটেল উদ্ধার করা হয়। অভিযানে আরও কয়েকজনকে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, ঘটনার খবর শুনেছি। তবে বিস্তারিত তথ্য সেনাবাহিনীর কাছে রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজীব দে জানান, আটক নাহিদের বিরুদ্ধে সদর থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। তবে তিনি কোন পক্ষের হয়ে কাজ করছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বেলা ১১টার দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।
জে আই