দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রচার-প্রচারণা চালানোর জন্য অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি পাঠিয়েছে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তিনি এ আবেদন করেন।
বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ। এবার তার জায়গায় আওয়ামী লীগে মনোনয়ন দেওয়া হয় দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদকে। কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকায় নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলেও আদালত কমিশনের দেওয়া আদেশ বহাল রাখেন। এরপর প্রার্থিতা ফিরে পাওয়াসহ প্রতীক বরাদ্দের নির্দেশনা চেয়ে মঙ্গলবার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন তিনি। আবেদনটি ২ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
এফএইচ