দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আচ্ছা,
তোমার ভাল্লাগে?
এই যে সুখময় শহরের রঙিন দেওয়ালে,
আমার ছবি ঝুলছে।
বিদ্ধস্ত, করুণ, না খাওয়া রোগা পাটকাঠি, পাগলাটে জট বাধা চুল।
তোমার ভাল্লাগে?
যখন করুণ মুখ করে দূরের আকাশে তোমার মুখে তাকাই!
বুকের মধ্যে সবটুকু সুখ,
নাটাই ছিড়ুক গুড্ডি হয়ে মেঘ ছুঁয়ে দিক।
তারপর উড়ে গিয়ে পড়ুক তোমার বাসার ছাদে।
মানিব্যাগের ভাঁজে যেমন ছবি লুকিয়ে থাকে,
প্রয়োজনে উঁকি মারে,
তেমনি ভাঁজে চ্যাপটা হয়ে যাওয়া গাঁজার ধোঁয়ার সঙ্গে মিলন হলে,
তোমাকে খুব মনে পরে।
তখন ভাল্লাগে মগজ ভর্তি তোমাকে নিয়ে গলির মুখের আগুণ গরম খাটি দুধের দুধ চা,
সঙ্গে তোমাকে পেলে ভালো হতো,
কিন্তু এখন থাকে ক্যাপস্টান বা গোল্ডলিফের নীল ধোঁয়া।
তুমি নেই তবুও মগজ ভর্তি তোমাকে নিয়ে যেই
ধোঁয়ার মাঝে হারিয়ে যাই,
সেই ধোঁয়ার মধ্যে থাকতে কষ্ট হয়,
নাকি তোমার ভাল্লাগে?
রাতে তোমাকে জাপটে ধরে ঘুমাই কিন্তু নিশ্বাসের শব্দ পাই না,
পাইনা বুকের ধুকপুকানি।
তবুও যে তোমাকে মনে করতে করতে
রঙিন দুনিয়া ছেড়ে ডুবে যাই কয়েক সেকেন্ডের
সাদাকালো দুনিয়ায়!
আমার ভাল্লাগে!
এইযে তোমার অনিচ্ছায় তোমায় ছুঁয়ে যাই,
চায়ের কাপে তোমার অনিচ্ছায় ভেসে ওঠা
মুখচ্ছিবি গিলে গিলে খাই।
তোমার ভাল্লাগে?
কখনো সময় পেলে একটু এসো,
এই আধপোড়া শহর তোমার অপেক্ষায়,
আজও কিছুটা নীল, লাল রং ছড়িয়ে আছে।
ঠিক যেন আকাশ জুড়ে বৃষ্টি হবার অপেক্ষায়,
আগেতো তোমার বৃষ্টি ভাল্লাগতো!
এখনও কী ভাল্লাগে?
বৃষ্টি এলে কি এখনো চোড়াবালি গাও?
নাকি রুবিরায় হয়ে ভুলে যাও,
তোমার অপেক্ষায় কেউ একজন আজন্ম তাকিয়ে আছে!
কে