দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উচ্চ মূল্যম্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই দুর্দিনে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর ভালবাসার স্বপ্ন উচ্চারণই হতে পারে আমাদের নব প্রত্যাশার নিরাপদ আশ্রয়।
কবির ভালবাসার অমোঘ উচ্চারণে কবি ভালবাসাকে শুধু ভালবাসার চিরায়ত ফ্রেমে দেখেননি, তিনি দেখেছেন সৃষ্টি এবং স্রষ্টার প্রেমকে গভীরভাবে। দেখেছেন কিছুটা ভিন্ন রূপে, নব আঙ্গিকে। তাইতো তার কাব্যগ্রন্থের নামকরণ দেখি সুদূর নিরীক্ষা বোধের ভিন্ন ব্যঞ্জণা। ভালোবাসা শুধু আত্মার সঙ্গে আত্মার ভাব সম্মিলন নয়, ভালোবাসার গভীরতর অন্তর উপলব্দী কখনো কখনো মোহন বেদনারও উদ্রেক করে।
কবি তানভীর জাহান চৌধুরী, সেই স্রষ্টা ও সৃষ্টির সত্য দর্শনে তাইতো তার কাব্যগ্রন্থের নামকরণ করেছেন, ‘বহুবার বা বাতাসের স্পর্শ নিয়িছি তার ’। আবার এই স্পর্শের অনুভূতি শেষ পর্যন্ত প্রেমই। তাই প্রতিটি মানুষের প্রেম ভাবই হোক, আমাদের সামগ্রিক সংকটময় জীবনের মূল পাথেয়।
ভালবাসার নানামুখী ভাব ব্যঞ্জণায়, কবির এ কাব্যগ্রন্থ অত্যন্ত সুখপাঠ্য। প্রেম ও অপ্রেমের অন্তর্গত দ্বন্দ্বানুভূতির বহুমাত্রিক স্পর্শ পেতে আপনিও সংগ্রহ করে নিতে পারেন, ভালবাসার কবি’র এ অমূল্য নিবেদন।
বইটির প্রচ্ছদ করেছেন দেশের জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত ধ্রুবএষ। বইটি প্রকাশ করছে ঐহিত্যবাহী প্রকাশনা সংস্থা ‘বেহুলা বাংলা’। ইতোপূর্বেও ভালোবাসার কবি’র প্রত্যেকটি কাব্যগ্রস্থ যুব সমাজে ব্যাপক পঠিত ও পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।
উল্লেখ্য ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী বাংলা একাডেমি ও একুশে পদকে ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা খালেদাদ চৌধুরীর একমাত্র পৌত্র।
জেবি