• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

পুতিনের খাদ্যতালিকায় যা থাকে

লাইফস্টাইল ডেস্ক
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তাব্যবস্থা যেমন কঠোর, খাবারের ক্ষেত্রেও তেমনই রয়েছে নানা নিয়ম। বিদেশ সফরে গেলেও অন্য অতিথিদের মতো হোটেলের রান্নাঘরের ওপর পুরোপুরি নির্ভর করেন না তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খাবারের জন্য সঙ্গে থাকে নিজস্ব শেফ ও সহকারী দল। খাবার তৈরির আগে উপকরণ পরীক্ষা থেকে শুরু করে পরিবেশনের আগেও নেওয়া হয় বিশেষ সতর্কতা।

বিদেশ সফরের সময় পুতিনের জন্য রাশিয়া থেকে শেফ ও প্রয়োজনীয় কর্মীরা সঙ্গে যান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার খাবার তৈরির জন্য আলাদা নিরাপদ রান্নার ব্যবস্থাও করা হয়।

শুধু তাই নয়, খাবারের উপকরণ পরীক্ষা করার পাশাপাশি মোবাইল খাদ্য পরীক্ষার সরঞ্জামও তার দলের সঙ্গে থাকে বলে জানা গেছে।

ফলে কোনো দেশে গিয়ে পাঁচতারা হোটেলে উঠলেও পুতিনের খাবারের ব্যবস্থা সাধারণ অতিথিদের মতো হয় না। হোটেলে নানা ধরনের খাবারের আয়োজন থাকলেও তার জন্য খাবার তৈরির প্রক্রিয়াটি থাকে আলাদা ও নিয়ন্ত্রিত।

খাবার পরিবেশনের আগেও পরীক্ষা- পুতিনের খাবার নিয়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো খাবার পরীক্ষার ব্যবস্থা।

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, খাবার ও পানীয় পরিবেশনের আগে তা পরীক্ষা করার জন্য তার সঙ্গে একজন ‘ফুড টেস্টার’ থাকেন। খাবারের পাশাপাশি পানীয়ও একইভাবে পরীক্ষা করা হয়।

অর্থাৎ, খাবার টেবিলে আসার আগেই সেটি একাধিক ধাপের নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। খাবারের উপকরণ, রান্না ও পরিবেশন—প্রতিটি পর্যায়েই থাকে বাড়তি নজর।

কী খান পুতিন? নিরাপত্তার এত কড়াকড়ির বাইরে পুতিনের প্রতিদিনের খাবারের তালিকা বেশ সাধারণ। তার খাবারে প্রোটিনসমৃদ্ধ খাবারের প্রাধান্য রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সকালের নাশতায় রাশিয়ার জনপ্রিয় কটেজ চিজ ‘তভোরগ’ থাকে। এর সঙ্গে মধু কিংবা পোরিজ খেতে পারেন তিনি। তাজা ফলের রসও তার নাশতার অংশ। কখনো অমলেট কিংবা কাঁচা কোয়েলের ডিমও থাকে খাবারের তালিকায়।

মাছ পুতিনের খাবারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাজা মাছের পাশাপাশি ধোঁয়ায় শুকানো মাছও খান তিনি। মাঝে মাঝে ভেড়ার মাংসও তার খাবারে থাকে। তবে অতিরিক্ত মসলাযুক্ত ও ভারী খাবার সাধারণত এড়িয়ে চলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সালাদে থাকে সাধারণ সবজি- পুতিনের খাবারে টমেটো ও শসার মতো সাধারণ সবজি দিয়ে তৈরি সালাদও থাকে। অর্থাৎ, তার খাবারের তালিকায় খুব জটিল বা অতিরিক্ত মসলাযুক্ত খাবারের চেয়ে সহজ খাবারই বেশি দেখা যায়।

মিষ্টি ও পেস্ট্রিও নিয়মিত খাবারের অংশ নয়। বিশেষ কোনো উপলক্ষ ছাড়া এগুলো এড়িয়ে চলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মিষ্টির মধ্যে পেস্তা আইসক্রিম তার পছন্দের একটি খাবার বলে জানা যায়।

আরও পড়ুন

অন্যের যত্ন নিতে গিয়ে নিজের যত্নটাই ভুলে যান অনেকে

বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ বলার আগে একে অপরকে করুন এই ৫ প্রশ্ন

খুব গরম চা-কফি খাচ্ছেন? এ অভ্যাসেই বাড়তে পারে বড় স্বাস্থ্যঝুঁকি

পানীয়তে কী পছন্দ? পানীয়ের ক্ষেত্রেও পুতিনের তালিকায় রয়েছে বেশ কিছু নির্দিষ্ট খাবার। তাজা ফলের রস, কেফির ও বিভিন্ন হারবাল পানীয় পান করেন তিনি। পাশাপাশি বিটরুট ও হর্সর‍্যাডিশ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী রাশিয়ান পানীয়ও তার খাদ্যতালিকায় থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সব মিলিয়ে পুতিনের খাদ্যাভ্যাসে একদিকে যেমন রয়েছে সহজ ও প্রোটিননির্ভর খাবার, অন্যদিকে বিদেশ সফরে খাবারের নিরাপত্তায় রয়েছে কঠোর নিয়ন্ত্রণ।

কেএম

  • পুতিন
  • খাবার
  • রাশিয়া
এ সম্পর্কিত আরও খবর
ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন
ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ: রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ইরানের
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ: রাশিয়ার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ইরানের
পুতিনকে দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার তাগিদ ট্রাম্পের
পুতিনকে দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করার তাগিদ ট্রাম্পের
মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X