দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় রাশিয়ার সঙ্গে বড় কয়েকটি চুক্তি এবং আর্থিক সহযোগিতা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ে নতুন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ইরানের অর্থমন্ত্রী সাইয়্যেদ আলী মাদানিজাদেহ।
মস্কো সফরের সময় বিভিন্ন বৈঠক ও আলোচনায় এসব চুক্তি ও সমঝোতা চূড়ান্ত করা হয় বলে জানান তিনি। দুই পক্ষের মধ্যে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে, যাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয়।
মাদানিজাদেহ বলেন, অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর ও বিস্তৃত করাই এসব উদ্যোগের লক্ষ্য। বিশেষ করে ‘অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধের’ পরিস্থিতিতে এ ধরনের সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বিকল্প সরবরাহপথ তৈরি করা ইরানের ওপর চাপ মোকাবিলায় কার্যকর হতে পারে। ইরানের অর্থনীতি সীমিত করা এবং দেশটিতে পণ্য প্রবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্য সরবরাহে ইরানের কোনো সমস্যা নেই। শিল্পে প্রয়োজনীয় অন্যান্য কাঁচামাল সরবরাহের জন্যও বিকল্প পথ তৈরি ও সক্রিয় করা হয়েছে।
মাদানিজাদেহ আরও বলেন, অংশীদার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গভীর করা নিষেধাজ্ঞার প্রভাব কমানো এবং ইরানের অর্থনীতির স্থিতিস্থাপকতা বাড়ানোর প্রচেষ্টার অংশ।
/অ