• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ বলার আগে একে অপরকে করুন এই ৫ প্রশ্ন

লাইফস্টাইল ডেস্ক
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি প্রতীকী
ছবি প্রতীকী

বিয়ের কথা উঠলেই সাধারণত আলোচনা করা হয় আয়োজন নিয়ে- ভেন্যু কোথায় হবে, অতিথি কারা থাকবেন, পোশাক কেমন হবে, হানিমুনে কোথায় যাওয়া হবে কিংবা কে কোথায় বসবেন। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় আসল জীবন, যেখানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় একে অপরের অবস্থান জানা থাকলে ভবিষ্যতে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। তাই বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে একে অপরকে এ পাঁচটি প্রশ্ন করা যেতে পারে।

১. বিয়ের অর্থ কী? প্রশ্নটি সহজ মনে হলেও এর উত্তর সবার কাছে এক নয়। কারো কাছে বিয়ে মানে জীবনের প্রায় সবকিছু একসঙ্গে করা, আবার কারো কাছে সঙ্গীর সঙ্গে জীবন ভাগ করে নেওয়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত পরিসরও ধরে রাখা।

একজন হয়তো ছুটির দিন পরিবারের সঙ্গে কাটাতে চাইবেন, অন্যজন চাইতে পারেন সময়টা শুধু দুজনের জন্য রাখতে। তাই দৈনন্দিন জীবন, ব্যক্তিগত সময়, সামাজিকতা, পরিবার এবং একসঙ্গে সময় কাটানো নিয়ে কার কী প্রত্যাশা, তা আগে থেকেই জানা ভালো।

অনেক সম্পর্কেই সমস্যার শুরু হয় এমন কিছু প্রত্যাশা থেকে, যেগুলো কখনো স্পষ্ট করে বলা হয়নি।

২. টাকা পয়সা কীভাবে সামলাবেন? অর্থের আলোচনা খুব রোমান্টিক না হলেও দাম্পত্য জীবনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিয়ের পর যৌথ ব্যাংক অ্যাকাউন্ট থাকবে কিনা, আলাদা হিসাব রাখা হবে কিনা, বড় খরচ কীভাবে ভাগ হবে, কে কতটা সঞ্চয় করতে চান কিংবা কারো আগে থেকে আর্থিক দায়িত্ব আছে কিনা- এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন।

দুজনের খরচের ধরন এক হতে হবে এমন নয়। গুরুত্বপূর্ণ হলো একে অপরের আর্থিক অবস্থা ও অভ্যাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা ও অর্থ নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ হওয়া।

৩. পরিবার কতটা জড়িত থাকবে? অনেক দম্পতি এ আলোচনা এড়িয়ে যান, কারণ বিষয়টি কিছুটা অস্বস্তিকর হতে পারে। কিন্তু বাস্তবে বিয়ে শুধু দুই ব্যক্তির সঙ্গে সীমাবদ্ধ থাকে না। দুই পরিবারের প্রত্যাশা, উৎসব, ছুটি, বসবাস, আর্থিক সহায়তা কিংবা দৈনন্দিন সিদ্ধান্তেও পরিবারের প্রভাব থাকতে পারে।

তাই আগে থেকে আলোচনা করা ভালো- পরিবারের সঙ্গে কতটা সময় কাটাবেন, বাবা-মায়ের সঙ্গে থাকা নিয়ে দুজনের মত কী কিংবা দুই পরিবার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করলে আপনাদের অবস্থান কী হবে।

৪. মতবিরোধ হলে কীভাবে সামলাবেন? প্রত্যেক সম্পর্কে মতের অমিল হয়। গুরুত্বপূর্ণ হলো, সেই মতবিরোধকে কীভাবে সামলানো হচ্ছে। কেউ হয়তো ঝগড়ার পর কিছু সময় একা থাকতে চান, আবার কেউ সঙ্গে সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে চান। তাই দুজনের জানা দরকার, কোন আচরণ গ্রহণযোগ্য এবং কোনটি সীমা অতিক্রম করে।

ক্ষমা চাওয়া, সমালোচনা গ্রহণ, রাগের সময় আচরণ এবং কঠিন বিষয় নিয়ে কথা বলার ধরন নিয়েও আলোচনা প্রয়োজন।

মতবিরোধ হওয়া মানে সম্পর্ক খারাপ নয়। কিন্তু বারবার অসম্মান করা, দীর্ঘ সময় কথা বন্ধ রাখা কিংবা সমস্যা এড়িয়ে যাওয়া ধীরে ধীরে সম্পর্কে দূরত্ব তৈরি করে।

৫. কোন বিষয়গুলো আপস করতে চান না? সম্ভবত এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু বিষয় থাকে, যেগুলো তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো কাছে সেটি হতে পারে ক্যারিয়ার, কারো কাছে সন্তান নেওয়া, কোথায় বসবাস করবেন, ব্যক্তিগত স্বাধীনতা, ধর্মীয় বা সাংস্কৃতিক মূল্যবোধ, বাবা-মায়ের দায়িত্ব কিংবা নিজের জন্য আলাদা সময়।

আরও পড়ুন

খুব গরম চা-কফি খাচ্ছেন? এ অভ্যাসেই বাড়তে পারে বড় স্বাস্থ্যঝুঁকি

বিচ্ছেদের প্রথম সপ্তাহে ভুলেও করবেন না এই ৫ কাজ

ফ্যাটি লিভার কী সন্তান ধারণের ক্ষমতাতেও প্রভাব ফেলতে পারে?

তাই একে অপরকে সরাসরি জিজ্ঞেস করা যেতে পারে-‘তোমার জীবনের কোন বিষয়গুলো তুমি কোনোভাবেই আপস করতে চাও না’?

বিয়ে অবশ্যই অনেক জায়গায় সমঝোতার সম্পর্ক। তবে সেই সমঝোতা যেন নিজের স্বপ্ন, মূল্যবোধ কিংবা ব্যক্তিসত্তাকে হারিয়ে ফেলার কারণ না হয়।

কেএম

  • বিবাহ
  • বিবাহ
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ে, প্রশাসনের নিষেধাজ্ঞা
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ে, প্রশাসনের নিষেধাজ্ঞা
অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন, রোধ হবে বাল্যবিয়ে-বহুবিয়ে-জালিয়াতি
অনলাইনে বিয়ে-তালাক নিবন্ধন, রোধ হবে বাল্যবিয়ে-বহুবিয়ে-জালিয়াতি
ভুলেও খোসাসহ পেয়ারা খাবেন না যারা
ভুলেও খোসাসহ পেয়ারা খাবেন না যারা
কুয়াকাটায় বাল্যবিবাহ রোধে কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ
কুয়াকাটায় বাল্যবিবাহ রোধে কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X