• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

দাঁত দিয়ে নখ কাটেন? কতটা ক্ষতি হতে পারে, জানালেন চিকিৎসক

লাইফস্টাইল ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৬, ২১:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ই-মেইল পড়ছেন কিংবা টেলিভিশন দেখছেন—হঠাৎ অজান্তেই আঙুল চলে গেল মুখে। কয়েক মিনিট দাঁত দিয়ে নখ কাটার পর বুঝতে পারলেন, আবারও সেই পুরোনো অভ্যাসে ফিরে গেছেন। ছোটবেলা থেকেই হয়তো শুনে আসছেন, দাঁত দিয়ে নখ কাটা ভালো নয়। কিন্তু এই অভ্যাস কি সত্যিই শরীরের জন্য ক্ষতিকর?

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চিকিৎসকদের মতে, হ্যাঁ—নখ কাটার অভ্যাস থেকে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রের ওয়েইল কর্নেল মেডিকেল কলেজের নখ-সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ রিচার্ড শেরের মতে, নখের নিচে নানা ধরনের জীবাণু জমে থাকে। বিশেষ করে সালমোনেলা ও ই-কোলির মতো ব্যাকটেরিয়া এই অংশে সহজেই বেড়ে উঠতে পারে। নখ কাটার সময় এসব জীবাণু মুখের ভেতর চলে যায়। সেখান থেকে পাকস্থলী ও অন্ত্রে পৌঁছে ডায়রিয়া ও পেটব্যথার মতো সংক্রমণ ঘটাতে পারে।

তবে ঝুঁকি শুধু পেটের সমস্যাতেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন নখ কাটার অভ্যাস থাকলে আঙুলের চারপাশের ত্বকে ক্ষত বা আঁচড় তৈরি হতে পারে। সেই ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া বা ছত্রাক শরীরে ঢুকে ‘প্যারোনাইকিয়া’ নামের সংক্রমণ ঘটাতে পারে। এতে নখের চারপাশ ফুলে যায়, লাল হয়ে ওঠে এবং নখের নিচে বা পাশে পুঁজ জমতে পারে। গুরুতর হলে অস্ত্রোপচারের মাধ্যমে পুঁজ বের করার পাশাপাশি অ্যান্টিবায়োটিক বা ছত্রাকনাশক ওষুধও প্রয়োজন হতে পারে।

নিউইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ক্রিস অ্যাডিগুন জানান, নখ কাটার ব্যক্তিদের মধ্যে আঁচিলের ভাইরাস এইচপিভির সংক্রমণও দেখা যেতে পারে। আঙুলে সংক্রমিত হওয়ার পর এই ভাইরাস মুখ ও ঠোঁটেও ছড়িয়ে পড়তে পারে।

নখ কাটার প্রভাব পড়ে দাঁত ও মাড়িতেও। নিয়মিত নখ কাটলে দাঁতের স্বাভাবিক অবস্থান বদলে যেতে পারে। দীর্ঘদিনের এই অভ্যাসে দাঁত বেঁকে যাওয়া বা আকৃতিতে পরিবর্তন আসার পাশাপাশি মাড়ির রোগ ও সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে।

তাহলে কীভাবে এই অভ্যাস থেকে বের হওয়া যায়?

বিশেষজ্ঞদের মতে, অনেকের ক্ষেত্রে নখ কাটার অভ্যাসের সঙ্গে মানসিক চাপ বা কিছু মানসিক সমস্যার সম্পর্ক রয়েছে। তাই অভ্যাসটি যদি দীর্ঘদিনের ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া প্রয়োজন হতে পারে।

আর যদি অভ্যাসটি তুলনামূলকভাবে হালকা হয়, তাহলে নখে লাগানোর জন্য বাজারে পাওয়া তেতো স্বাদের কিছু উপাদান ব্যবহার করা যেতে পারে। নখ মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তেতো স্বাদ মনে করিয়ে দেবে—আবারও শুরু হয়েছে সেই পুরোনো অভ্যাস।

আরও পড়ুন

রান্নায় সরাসরি কলের পানি ব্যবহার করছেন? বিশেষজ্ঞদের সতর্কবার্তা

সূত্র: টাইম

/অ

  • দাঁত
  • নখ
  • স্বাস্থ্যঝুঁকি
এ সম্পর্কিত আরও খবর
যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার
যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার
‌‘পাহাড় ও বনখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
‌‘পাহাড় ও বনখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’
তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে
মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।