দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে ৭২ বছর বয়সী মায়ের মুখে লাথি মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মনিরুল ইসলাম উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন জানান, গত শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে মনিরুল ইসলাম তার মা আনোয়ারা বেগমকে লাথি মারেন বলে অভিযোগ ওঠে। এতে বৃদ্ধার সামনের একটি দাঁত ভেঙে যায় এবং তিনি আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আনোয়ারা বেগম ছেলে মনিরুল ইসলাম ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণার বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেন।
ভুক্তভোগীর ছোট ছেলে আফতাবুজ্জামান বলেন, একই বাড়িতে বসবাসের কারণে দীর্ঘদিন ধরে তাদের মা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন। শুক্রবার তুচ্ছ একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মনিরুল ইসলাম মায়ের মুখে লাথি মারলে তার একটি দাঁত ভেঙে যায়।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে।
ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
জে আই