দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সকালের নাস্তায় গরম গরম পরোটা অনেকেরই প্রিয়। কিন্তু চিকিৎসকরা সতর্ক করে বলছেন, প্রতিদিন পরোটা খাওয়ার অভ্যাস আপনার অজান্তেই শরীরে দানা বাঁধছে মারাত্মক সব রোগ।
মুখরোচক এই খাবারটি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পরোটা খেলে শরীরে জটিলতা তৈরি হতে পারে। তবে সঠিক উপায়ে তৈরি হলে পরোটা সকালের নাশতার জন্য মোটেও খারাপ নয়। বরং এতে কার্বোহাইড্রেট ও ফাইবারের ভালো সমন্বয় থাকে, যা শরীরে শক্তি জোগায়। ডাল, দই বা পনিরের সঙ্গে পরোটা খেলে প্রোটিনের ঘাটতিও পূরণ হয়।
চলুন জেনে নেই প্রতিদিন পরোনা খাওয়ার ক্ষতিকর ও উপকারী বিষয়গুলো।
প্রতিদিনের পরোটা শরীরের যে ক্ষতি করে-
১. হৃদরোগ ও কোলেস্টেরলের ঝুঁকি পরোটা সাধারণত ডুবো তেলে বা ডালডায় ভাজা হয়। এতে থাকা ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরলের (LDL) মাত্রা বাড়িয়ে দেয়। এটি ধমনীতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, যার ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
২. দ্রুত ওজন বৃদ্ধি: পরোটাতে প্রচুর পরিমাণে ক্যালরি এবং কার্বোহাইড্রেট থাকে। প্রতিদিন এই উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করলে শরীরে মেদ জমে এবং ওজন দ্রুত বৃদ্ধি পায়, যা স্থূলতা বা ওবেসিটির প্রধান কারণ।
৩. রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: অধিকাংশ ক্ষেত্রে পরোটা রিফাইন করা ময়দা দিয়ে তৈরি করা হয়। ময়দার গ্লাইসেমিক ইনডেক্স বেশি হওয়ায় এটি রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয়। ফলে নিয়মিত পরোটা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়।
৪. হজম ও গ্যাস্ট্রিকের সমস্যা: তৈলাক্ত খাবার হওয়ায় পরোটা হজম করা কঠিন। এটি নিয়মিত খেলে অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া এবং বদহজমের মতো দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দেয়। এছাড়া ময়দায় ফাইবার বা আঁশ না থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বাড়তে পারে।
৫. লিভারের ক্ষতি: অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার লিভারে চর্বি জমার (ফ্যাটি লিভার) অন্যতম কারণ। প্রতিদিন পরোটা খাওয়ার ফলে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হতে পারে।
বিকল্প ও সমাধান: পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকতে পরোটার পরিবর্তে লাল আটার রুটি খাওয়ার অভ্যাস করা উচিত। যদি পরোটা খেতেই হয়, তবে ময়দার বদলে আটা ব্যবহার করা এবং নামমাত্র তেলে ছেঁকে নেওয়া ভালো। সুস্থ জীবনযাপনের জন্য খাদ্যতালিকা সম্পর্কে আরও তথ্যের জন্য জাতীয় স্বাস্থ্য বাতায়নের (NHIS) পরামর্শ অনুসরণ করতে পারেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন এবং সুস্থ থাকুন।
মন চাইলেই যে সকালে পরোটা খাওয়া যাবে না এমন নয়। প্রতিদিন একই খাবার খাওয়ার বদলে নাশতায় বৈচিত্র্য আনা খুব জরুরি। প্রতিদিন পরোটা খেলে একঘেয়েমি তো আসেই, পাশাপাশি শরীরও সব ধরনের পুষ্টি পায় না।
ডায়েটিশিয়ানদের মতে, যদি পরোটা খেতেই হয়, তাহলে সেটার সঙ্গে অবশ্যই স্বাস্থ্যকর সঙ্গী খাবার রাখুন। যেমন দই, শাকসবজি বা ডাল। আর যাদের গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা আছে, তাদের জন্য পরোটা এড়িয়ে চলাই ভালো।
স্বাস্থ্যকর পরোটাকে বানানোর কৌশল -
সামান্য সচেতন হলেই পরিচিত এই খাবারটিকে অনেক বেশি পুষ্টিকর করে তোলা সম্ভব।
পুষ্টিবিদ নিতি শর্মার দেয়া কিছু সহজ পরামর্শ—
কে