দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীত এলেই অনেকের মন কেমন কেমন করতে শুরু করে। অজান্তেই মন ভারী হয়ে আসে। কাজের প্রতি আগ্রহ কমে যায়, সারাক্ষণ ক্লান্ত লাগতে থাকে, অকারণ বিষণ্নতা গ্রাস করে। অনেকেই এটাকে শীতকালীন অলসতা ভেবে এড়িয়ে যান। এগুলো কি শুধুই অলসতা, নাকি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ?
বিশেষজ্ঞরা বলছেন, শীতকালের সঙ্গে মন খারাপের সরাসরি সম্পর্ক আছে, আর এর নাম সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার।
আলো কমে গেলে মনও ভারী হয়
মনোরোগ বিশেষজ্ঞের মতে, শীতকালে দিনের আলো কমে যায়। সূর্যালোক কম পাওয়ায় মস্তিষ্কে ‘সেরোটোনিন’ নামের সুখ-হরমোনের নিঃসরণ কম হয়। ফলে মন ভালো রাখার প্রাকৃতিক প্রক্রিয়াই বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে বাড়ে মেলাটোনিন হরমোন, যা ঘুমের সঙ্গে সম্পর্কিত। তাই শীতে অনেকেরই বেশি ঘুম পায়, কিন্তু তাতে মন চাঙ্গা হয় না।
জীবনযাত্রার পরিবর্তনও দায়ী
বিশেষজ্ঞদের মতে, শীতে আমাদের দৈনন্দিন রুটিন বদলে যায়। বাইরে যাওয়া কমে যায়, শরীরচর্চা কম হয়, সামাজিক মেলামেশা সীমিত হয়। শীতে আমরা নিজেরাই নিজেদের গুটিয়ে নিই। অথচ মন ভালো রাখতে মানুষের সংস্পর্শ ও চলাফেরা খুব জরুরি।
কারা বেশি আক্রান্ত হন?
বিশেষজ্ঞদের মতে, যাদের আগে থেকেই উদ্বেগ বা বিষণ্নতার প্রবণতা আছে, যারা একা থাকেন তাদের শীতে এমনটি হয়। এছাড়া যাদের ঘুমের রুটিন অনিয়মিত তাদের ক্ষেত্রে শীতকাল মানসিকভাবে বেশি কঠিন হয়ে ওঠে।
মন ভালো রাখতে কী করবেন?
চিকিৎসক ও মনোবিদদের পরামর্শ সকালে অন্তত ২০–৩০ মিনিট রোদে থাকার চেষ্টা করুন ও হালকা ব্যায়াম বা হাঁটা অভ্যাস করুন। এছাড়া ঘুমের নির্দিষ্ট সময় ঠিক রাখুন, পছন্দের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান এবং প্রয়োজনে কাউন্সেলিং নিতে দ্বিধা করবেন না।
শেষ কথা শীতের মন খারাপ কোনো দুর্বলতা নয়—এটা শরীর ও মনের স্বাভাবিক প্রতিক্রিয়া। তবে বিষয়টি বুঝে সচেতন হলে, শীতকালও হতে পারে উষ্ণ ও স্বস্তির।
এবি/