দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেঘলা দিনে গরম কম লাগার কথা। অথচ গরম আরও বেড়ে যায়। ব্যাপারটা অদ্ভুত, তবে এর পেছনে আছে সহজ ব্যাখ্যা।
আমরা জানি, সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়। এই তাপ বিকিরণের মাধ্যমে ধীরে ধীরে ঠান্ডা হয় পৃথিবী। কিন্তু আকাশ মেঘলা থাকলে সেই তাপ পৃথিবীর সীমা ছেড়ে বাইরে বের হতে পারে না। ফলে তাপটা মেঘে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে পৃথিবীতেই।
কারণ মেঘের তাপ প্রতিফলত করার ক্ষমতা বেশি। ফলে পৃথিবী ঠান্ডা হওয়ার বদলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে।
আবার মেঘলা দিনে বাতাসের আদ্রর্তাও থাকে অনেক বেশি। ফলে শরীরের ঘামও সহজে শুকাতে চায় না। তাই শরীরে এক অস্বস্তিকর অবস্থা তৈরি হয়।
এ কারণেই মেঘলা দিনে আমাদের গরম বেশি লাগে।