দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতি বছরের একটা নির্দিষ্ট সময়ে দেশে ডেঙ্গু রোগী বেড়ে যায়। আক্রান্ত হন অনেক মানুষ। এ রোগে আক্রান্ত হয়ে অনেকে প্রাণও হারান। আমরা জানি, ডেঙ্গু হলে শরীরে তরল পদার্থের শূন্যতা সৃষ্টি হয়। এজন্য এ রোগে আক্রান্ত হলে বেশ কিছু খাবার খাওয়া জরুরি।
আসুন জেনে নেই-
কমলা: কমলার রস ডেঙ্গু জ্বরে খুব ভালো কাজ করে। এতে আছে ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট। এ দুই উপাদান ডেঙ্গু নিয়ন্ত্রণে ভালো কাজ করে।
ডাব: ডাবে রয়েছে ইলেকট্রোলাইটসের ঘাটতি পূরণের সব উপাদান। তাই এ সময় বেশি করে ডাবের পানি পান করতে হবে।
ডালিম: ডালিম ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। ডালিম খেলে বেড়ে যাবে প্লাটিলেটের সংখ্যা। এ উপকারি ফলটি খেলে ক্লান্তি ও অবসাদ দূর হয়ে যায়।
পেঁপে পাতা: ডেঙ্গু হলে রোগীর শরীরে কমে যেতে পারে প্লাটিলেট। তাই এ সময় আপনার উপকার করতে পারে পেঁপে পাতা। পেঁপে পাতায় পাপাইন এবং কিমোপেইনের মতো এনজাইমসমৃদ্ধ, যা হজমে সহায়তা করে। সেই সঙ্গে বৃদ্ধি করতে পারে প্লাটিলেটের পরিমাণও।
হলুদ: ডেঙ্গু জ্বর হলে হলুদ খেতে পারেন। এর জন্য আপনাকে এক গ্লাস দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে পান করতে হবে। এটি আপনাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করবে।
পালংশাক: পালংশাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ওমেগা-থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায়। এটি আবার শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। এই শাকটি খেলে দ্রুত প্লাটিলেট বৃদ্ধি পায়।
মেথি: অতিরিক্ত জ্বর কমিয়ে আনতে কাজ করে মেথি। তবে মেথি গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ব্রুকলি: ভিটামিন কে এর উৎস ব্রুকলি। অন্যদিকে ভিটামিন কে রক্তের প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। এটি অ্যান্টি-অক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ। যদি কোনো ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হন, তাহলে অবশ্যই তাকে ব্রুকলি খেতে হবে।