দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমরা সবাই কোনো না কোনো ধরনের কাজ করে থাকি। কেউ অফিসে কেউ বাইরে। কাজের ফাঁকে প্রায়ই আমাদের ক্লান্তি চলে আসে, পেয়ে বসে তন্দ্রা। এই তন্দ্রা ও ক্লান্তি কাটানোর জন্য আমারা অনেকেই নানা ধরনের উপায় খুঁজে বের করি।
কেউ ঘন ঘন চা খাই, কেউ কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেই।
আপনি জানেন কী? দিনের শুরুতেই সেই তন্দ্রা ও ক্লান্তি আমাদের ওপর ভর করার আগেই তা কাটিয়ে নেওয়া যাবে একটি ডিমের মাধ্যমে।
আসুন জেনে নেই-
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় দেখা গেছে, ডিমের সাদা অংশে এমন এক ধরনের প্রোটিন আছে, যা আমাদের সারাদিন সতেজ রাখে এবং ক্লান্তি ও তন্দ্রাকে দূরে রাখে। তারা জানান, আমাদের সতেজ রাখার জন্য মস্তিষ্কে এক ধরনের সেল সব সময় সক্রিয় রাখে। এই সেলের নাম ওরেক্সিন সেল।
একটানা কাজ এবং দুশ্চিন্তার কারণে এই সেল স্থির হয়ে যায়। যার ফলে কাজের ফাঁকে কিংবা খাবারের পর ঘুম চলে আসে এবং ক্লান্তি দেহকে পেয়ে বসে।
গবেষকরা অনেক দিন ধরেই বিভিন্ন খাদ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। তারা দেখতে চাচ্ছিলেন ক্লান্তি কমানো যায় কোন ধরনের খাদ্যে। পরে তারা বিভিন্ন খাদ্য নিয়ে গবেষণার পর দেখলেন ডিমের সাদা অংশে এক ধরনের অ্যামিনো এসিড আছে, যা আমাদের সতেজ এবং ক্লান্তিহীন রাখে।
আমরা সারাদিন যেসব খাদ্য খেয়ে থাকি সেসব খাদ্যের গ্লুকোজ ওই ওরিক্সন সেলে এক ধরনের ব্লকের তৈরি করে। কিন্তু অ্যামিনো এসিড গ্রহণ করলে গ্লুকোজ আর ব্লক তৈরি করতে পারে না। তাই তন্দ্রা ও ক্লান্তি কাটাতে কাজ থেকে ঘন ঘন বিরতি না নিয়ে, একেবারে দিনের শুরুতেই নাশতায় ডিম খেয়ে নেয়া যায়। এতে ক্লান্তি ও তন্দ্রা আসবে না।