দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমের মৌসুমে কাঁচা আম দিয়ে তৈরি করা হয় নানা রকমের আচার। সারা বছর সেই আচার সংরক্ষণ করে রাখা হয়। তবে চাইলে স্বাদে পরিবর্তন আনতে পারেন। কাঁচা আম দিয়ে ক্যান্ডি তৈরি করে সারা বছর কাঁচা আমের স্বাদ নিতে পারেন। এবার জানা যাক সেই ক্যান্ড কিভাবে তৈরি করা যায়।
উপকরণ
১. কাঁচা আম ৪টি (বড়) ২. লবণ আধা চা চামচ ৩. চিনি ৪০০ গ্রাম ও ৪. চিনির পাউডার সামান্য।
আমের খোসা ছাড়িয়ে ভেতরের আটি ফেলে দিয়ে লম্বা করে কেটে নিন। আমের পিসগুলো খুব বেশি মোটা অথবা পাতলা হবে না। চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণমতো পানি দিয়ে লবণ আধা চা চামচ দিয়ে দিন।
পানি ফুটে উঠলে দিয়ে দিতে হবে কেটে রাখা আমগুলো। ঢেকে দিয়ে আম সেদ্ধ করে নিন। ২-৩ মিনিট জ্বাল করলেই আম সেদ্ধ হয়ে যাবে।
খেয়াল রাখতে হবে আম যেন বেশি সেদ্ধ হয়ে গলে না যায়। অথবা শক্তও না থাকে। সেদ্ধ আম থেকে পানি ঝরিয়ে নিতে হবে।
বাটিতে আমগুলো নিয়ে গরম আমের মধ্যে দিয়ে দিতে হবে চিনি। খোসা-আটি ফেলে দিয়ে যতটুকু আম থাকবে ততটুকুর জন্য দিতে হবে চিনি। যেমন -৫০০ গ্রাম আমের জন্য দিতে হবে ২০০ গ্রাম চিনি।
কিছুক্ষণ পরই দেখা যাবে চিনি গলে পানি হয়ে গেছে। এই চিনির পানির মধ্যেই আমগুলো রেখে দিতে হবে ৬-৭ ঘণ্টা।
চিনির পানি থেকে তুলে সরিষার তেল ব্রাশ করা প্লেট বা ট্রেতে নিয়ে কড়া রোদে শুকাতে হবে ২-৩দিন। মাঝেমধ্যেই আমের পিসগুলো উল্টেপাল্টে দিতে হবে। এতে আম দু’পাশে শুকিয়ে ভেতরটা বেশ নরম থাকবে।
এই আম সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়।