দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রকৃতিতে বইছে তাপপ্রবাহ। আর এইমধ্যে চলছে রোজা রাখা। গরমের এ সময় রোজায় পানিশূণ্যতা দূর করতে ইফতারিতে নানা ধরনের ঠান্ডা শরবতের ব্যবস্থা রাখেন। যেহেতু এখন আমের সময় তাই চাইলে কাঁচা আমের শরবত যোগ করতে পারেন এই তালিকায়। বিশেষ করে যারা টক ফল পছন্দ করেন তাদের জন্য ইফতারে এই শরবত বাড়তি স্বাদ যোগ করবে।
উপকরণ : পাতলা স্লাইজ করে কাটা আম ১ কাপ, লবণ এক টেবিল চামচ, চিনি স্বাদমতো, লেবুর রস ১ চাচম( ইচ্ছে হলে), পুদিনা পাতা ৮-১০-টা, ধনে পাতা আধা ১ চা চামচ, ঠান্ডা পানি প্রয়োজন অনুযায়ী।
প্রস্তুত প্রণালি : প্রথমে টুকরা করা আমগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। এরপর পুদিনা পাতা ছাড়া এক এক করে অন্য উপকরণগুলো যোগ করুন। ঠান্ডা পানি মিশিয়ে চাহিদা অনুযায়ী পাতলা বা ঘন রাখুন। গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।