• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

কোরবানিতে গরুর মাংস খাওয়ায় সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক
  ১৭ জুন ২০২৪, ১৭:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ মানেই নানা পদের গরুর মাংস রান্নার আয়োজন। সকাল, দুপুর কিংবা রাত- সব বেলাতেই এর কোন না কোন পদ থাকেই। গরুর মাংস খেতে যেমন সুস্বাদু তেমনি এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন। একে রেডমিট বা লাল মাংস বলা হয়। গরু, খাসি, উট, দুম্বা, মহিষ বা ভেড়ার মাংসকে রেড মিট বলে। এতে রক্তস্বল্পতা রোধ, শারীরিক শক্তি বৃদ্ধি, ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধসহ নানা ধরনের উপকারিতা রয়েছে। তবে অবশ্যই পরিমিত খেতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১. গরুর মাংস খাওয়ার সময় ফ্যাট বা চর্বির দিকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যাঁদের ওজন বেশি, ফ্যাটিলিভার, কোলেস্টেরলসহ নানা শারীরিক সমস্যা আছে, তারা চর্বি ছাড়া মাংস খাবেন।

২. গরুর মাংসে আয়রন রয়েছে। তাই এটি খাওয়ার পরপরই চা-কফি খাবেন না। এতে আয়রন শোষণ ব্যাহত হবে।

৩. গরুর মাংস খাওয়ার পর কোমল পানীয় পান ঠিক নয়। কারণ, গরুর মাংসে ফসফরাস ও সোডিয়াম থাকে। এ কারণে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে।

৪. খাবারে বৈচিত্র্য আনতে হবে। কারণ, অতিরিক্ত প্রাণিজ প্রোটিন কিডনির ক্ষতি ও শরীরে চর্বি বৃদ্ধি করে।

৫. মাংস হজম হতে সময় নেয়। তাই বেশি খেলে পেটফাঁপা, পেটভারী ও কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এ জন্য মাংস খাওয়ার সময় সালাদ, দই, বোরহানি, ক্যাপসিকাম ও টমেটো খেতে পারেন। মাংস খাওয়ার পর কুসুম গরম পানি খেতে পারেন।

৬. গরুর মাংস ভালোভাবে সেদ্ধ করতে হবে। ভালো সেদ্ধ না হলে এটি সালমোনেলা ও ই কোলি ব্যাকটেরিয়ার কারণ হতে পারে।

৭. দীর্ঘ সময় উচ্চ তাপে মাংস রান্না করলে এর অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষমতা হারায়। আবার উচ্চ তাপে রান্না করলে ভিটামিন বি প্রায় ৪০ শতাংশই নষ্ট হয়।

৮. সমীক্ষায় দেখা গেছে, যারা নিয়মিত মাংস খান, তাঁদের ট্রাইমেথেলামাইন এন-অক্সাইড নামক মেটাবোলাইটের মাত্রা বেশি থাকে। গবেষকেরা এটি হৃদ্‌রোগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তাই সপ্তাহে ২ দিন বা ১৫০ গ্রামের বেশি মাংস না খাওয়াই ভালো।

৯. অন্তঃসত্ত্বা নারীদের কম সেদ্ধ মাংস খাওয়া উচিত নয়। এতে টক্সোপ্লাজমার ঝুঁকি বাড়তে পারে। এ ছাড়া অতিরিক্ত কলিজা খাওয়া ঠিক নয়।

১০. একবারে অনেক মাংস রান্না করে বারবার গরম করে খাবেন না। এতে পুষ্টিগুণ হারাবে।

কারা কতটুকু খাবেন

১. অন্তঃসত্ত্বা বা স্তন্যদায়ী নারী, প্রচুর শারীরিক পরিশ্রমী, বাড়ন্ত বয়সের ছেলেমেয়ে, বডিবিল্ডার, অস্ত্রোপচার থেকে সেরে উঠেছেন—এমন ব্যক্তিরা গড়ে ২০০ গ্রাম মাংস খেতে পারবেন।

২. ডায়াবেটিস, ফ্যাটিলিভার, আইবিএসের সমস্যা থাকলে গড়ে ২০০ গ্রামের নিচে মাংস খাবেন।

৩. স্ট্রোক, হৃদ্‌রোগ, গলব্লাডার বা কিডনির সমস্যা আছে—এমন ব্যক্তিরা প্রথম ধাপে ১০০ গ্রামের নিচে গরুর মাংস খাবেন।

৪. প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে ৭০ থেকে ৮০ গ্রামের বেশি খাবেন না।

৫. যাঁদের ওজন বেশি, কোলেস্টেরল খুব বেশি নয়, তাঁরা ১ থেকে ২ টুকরার বেশি মাংস খাবেন না।

৬. এ ছাড়া শারীরিক অবস্থাভেদে পুষ্টিবিদের পরামর্শে গরুর মাংস খাওয়াই ভালো।

এস

  • কোরবানির ঈদ
  • গরুর মাংস রান্নার আয়োজন
  • গরুর মাংস খাওয়ায় সতর্কতা
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।