দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দরজার কড়া নাড়ছে ঈদুল আজহা। এটি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ঈদুল ফিতরের মতো এই ঈদে অনেক শপিং করা না হলেও ঘর পরিষ্কার, রান্নার আয়োজন, মসলা রেডি করা- এই কাজগুলো কিন্তু থেকে যায়। আর এতো কিছুর মাঝে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করা। এই ঈদে সবচেয়ে বেশি চাপ এটার ওপরই পড়ে। সারাবছর ফ্রিজে আমরা মাছ, মাংস রাখি। ফলে রক্ত বের হয়ে তা জমে থাকতে পারে। যা অনেক সময় ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয়।
এছাড়া অতিরিক্ত বরফ জমে ফ্রিজের অনেকখানি জায়গা নষ্ট করে ফেলে। এই কারণে কুরবানির মাংস গুছিয়ে রাখা সম্ভব হয় না। তাই ঈদের আগেই ফ্রিজ পরিষ্কার করতে হবে। তাই ফ্রিজ পরিষ্কার করার সহজ কিছু টিপস রইল:
নির্দিষ্ট দিন ঠিক করুন
ফ্রিজ পরিষ্কার করা বেশ সময়সাপেক্ষ কাজ। এটি পরিষ্কার করতে হলে দীর্ঘ সময় তা বন্ধ রাখতে হয়। আবার খাবারের সঠিক সংরক্ষণ করা না গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি নির্দিষ্ট দিন ঠিক করুন ফ্রিজ পরিষ্কার করার জন্য।
বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা
ফ্রিজ পরিষ্কারের আগে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন। ভেতরের বরফ বা টেম্পারেচার স্বাভাবিক হতে দিন। দুই-তিন ঘণ্টা পর বরফ কিছুটা গলে গেলে পুরানো প্যাকেটগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।
তাক ও ড্রয়ারগুলো আলাদা করুন
ফ্রিজের বরফ কিছুটা গলে আসলে, এর ভেতরের তাক অথবা ড্রয়ারগুলো খুলে বের করুন। তাকগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন। তবে অনেক গরম পানিতে দেবেন না। এতে করে সেগুলোতে ফাটল ধরতে পারে। কারণ এগুলো সবসময় ফ্রিজে ঠাণ্ডা পরিবেশে থাকে। একটি স্পঞ্জে ডিটারজেন্ট মিশিয়ে সেটি দিয়ে ঘষে ঘষে তাকের দাগগুলো তুলুন। এতে রক্তের দাগ দূর হওয়ার পাশাপাশি জীবাণুমুক্ত হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে বা বাতাসে শুকাতে দিন।
ইন্টেরিয়র পরিষ্কার করুন
বেকিং সোডা আর পানি দিয়ে পরিষ্কার করুন। এর জন্য এক কাপ বেকিং সোডার সঙ্গে সাত কাপ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। একটি নরম স্পঞ্জ দিয়ে ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার করুন। টুথব্রাশ দিয়ে ফ্রিজের কোণার অংশগুলো পরিষ্কার করা সহজ। সবশেষে একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এক্ষেত্রে ডিপ ফ্রিজ পরিষ্কার করার জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। এবার ড্রয়ার ও তাকগুলো ফ্রিজের ভেতরে রাখুন।
ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করুন
ফ্রিজের ভেতরের অংশের মতো বাইরের অংশও বেশ ময়লা হয়। বিশেষ করে ফ্রিজের দরজা বার বার খোলা আর বন্ধ করার কারণে খুব দ্রুত ময়লা হয়ে যায়। অল পারপাস ক্লিনজার অথবা ভিনেগার মেশানো পানি দিয়ে ফ্রিজের বাইরের অংশটি মুছে নিন।
দরজার রাবারটি পরিষ্কার করুন
ফ্রিজের দরজার চারপাশে যে রাবার থাকে সেটি আঠালো হয়ে যায়। অনেক দিন পরিষ্কার করা না হলে ছোট ছোট পোকা বাসা বাঁধতে পারে। পানিতে ভিনেগার মিশিয়ে কাপড় ও ব্রাশের সহায়তায় ভালোভাবে সেটি পরিষ্কার করে নিন।
ফ্রিজ ঠাণ্ডা করে তারপর খাবার রাখুন
ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে চালু করে দিন। এরপর ফ্রিজ ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন। এ র তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস অথবা এর নিচে আসলে তবেই খাবারগুলো ফ্রিজে রাখুন।
ড্রয়ারে মোটা কাগজ ব্যবহার করুন
ফ্রিজের ড্রয়ারগুলোতে কাগজ ব্যবহার করুন। এতে করে বিভিন্ন সবজির খোসা ড্রয়ারে আর লেগে থাকবে না। কাগজ নষ্ট তা পরিবর্তন করলেই পরিষ্কার হয়ে যাবে। এক্ষেত্রে ক্যালেন্ডারের পেপার ব্যবহার করতে পারেন।
এস