দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দিনের ক্লান্তি, অবসাদ কাটাতে মিউজিক থেরাপি বেশ উপকারী। প্রশান্তির সংগীত বা পছন্দের গান শুনতে শুনতে আরামের ঘুম আসে। ইনসমনিয়া বা অনিদ্রাজনিত সমস্যাতেও এটি বেশ কার্যকর। তবে সেই গান শোনার জন্য যদি হেডফোন বা ‘ইয়ারবাডস’ কানে রেখে ঘুমিয়ে পড়া হয়, তাহলে ঘটতে পারে বিপদ।
তেমনই চিনের শাংডং প্রদেশের এক তরুণী রাতে খাওয়াদাওয়ার পর কানে ইয়ারফোন লাগিয়ে, গান শুনে ঘুমানোর অভ্যাস করেছিলেন। আর তা থেকেই সারা জীবনের মতো তাকে শ্রবণশক্তি হারাতে হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনের শাংডং প্রদেশের তরুণী ওয়াং’র ইয়ারফোনে গান শুনে ঘুমানোর অভ্যাস ছিল। তিনি বহুজাতিক সংস্থায় ব্যক্তিগত সচিব হিসেবে কর্মরত। একদিন হঠাৎ তিনি বুঝতে পরেন অফিসে সহকর্মীরা সকলেই মুখ নাড়াচ্ছেন, কিন্তু কারও কথাই তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন না। প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন ঊর্ধ্বতনদের কোনো কথা একেবারে শুনতে না পাওয়ায় ওয়াং তৎক্ষণাৎ ছোটেন স্থানীয় হাসপাতালে।
কানের চিকিৎসক পরীক্ষা করে জানান, নিয়মিত কানে ইয়ারফোন দিয়ে গান শোনার অভ্যাসে ওয়াংয়ের বাঁ কানের শ্রবণশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে। ওয়াংয়ের চিকিৎসক লি টাও জানিয়েছেন, কানের স্নায়ুর ওপর অতিরিক্ত চাপ পড়লে এই ধরনের সমস্যা হওয়া অস্বাভাবিক নয়। খুব জোরে গান শুনলেই যে শ্রবণশক্তি নষ্ট হতে পারে এমনটা নয়। একটানা অনেকক্ষণ ধরে গান শুনলেও একই রকম সমস্যা দেখা দিতে পারে।
কানের স্বাস্থ্যের জন্য লি সকলকে ‘৬০-৬০’ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ গান বা যন্ত্রসঙ্গীত যা-ই শুনুন, তা একটানা ৬০ মিনিটের বেশি শোনা যাবে না এবং শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে থাকতে হবে।
এস