দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ নাতিশীতোষ্ণ – ছোটবেলায় পড়া এই কথা বোধহয় ভুলে যাওয়ার সময় এসে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন গরমের দাপট বাড়ছে, কমছে বৃষ্টির পরিমাণ। দিনকালের হিসেবেও দেখা দিচ্ছে গোলমাল। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের ব্যস্ততা। প্রতিদিন ছুটে চলা, জ্যাম-ভিড় ঠেলে চাকরি-ব্যবসা কিংবা পড়াশোনার জন্য দিনের বড় একটা সময় বাইরে কাটাতে হয় এ দেশের বর্তমান প্রজন্মের নারীদেরও। তাই পোশাকে আরামে গুরুত্ব দিচ্ছেন সবাই। আবার স্টাইলের কথাও মাথায় রাখতে হয়। তাই আমদের এমন পোশাক বেছে নেওয়া উচিত, যা আরাম ও স্টাইল দুই-ই দেবে।
এসব বিষয়ের মধ্যে প্রথমেই আমাদের মাথায় আসবে পোশাকের কাপড় ও কাপড়ের রং। এই দুইটি বিষয়ই আমাদের পোশাকের আরাম ও স্বাচ্ছন্দ্য নির্বাচন করে। এই গরমে আপনারাও পোশাক নির্বাচনের সময় নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রেখে আরামদায়ক পোষাক পেতে পারেন।
আসুন জেনে নিই গরমে যে ধরনের পোশাক আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারে–
গরমে টি-শার্ট ব্যবহারের বিকল্প নেই। ছোট-বড়, নারী-পুরুষ সবার জন্যই সবচেয়ে আরামদায়ক পোশাক হলো টি-শার্ট। তবে কাপড়ের ধরন ও হালকা রং দেখে গরমে টি-শার্ট পরবেন।
ঢিলেঢালা হওয়ায় গরমের জন্য আদর্শ এক পোশাক কাফতান। সমুদ্রপাড়ের কড়া রোদ হোক কিংবা বাড়ির ভেতরের গরম, কাফতানেই আরাম। আরামদায়ক কাট আর নকশার জন্য পাশ্চাত্যে মূলত ঘরের বাইরেই পরা হয় কাফতান। আমাদের দেশে ঘরে পরার পোশাক হিসেবেই পরিচিত ছিল বেশি।
যেকোনো শারীরিক গঠনে মানিয়ে যাওয়ায় এখন আমাদের দেশেও এটি বাইরের পোশাক হিসেবে সমাদর পাচ্ছে। কাফতানের হাতায় ও গঠনে দেখা যাচ্ছে প্রজাপতি, বাদুড়ের পাখনা, অফ শোল্ডার কওল, ড্রেপ কাফতান, ড্রেপ কওল কাফতান, পুল ওভার কাফতান, কেপ কাফতান, ওপেন শোল্ডার কাফতান ইত্যাদি নতুন নতুন কাট।
জাম্প স্যুট, লম্বা শার্ট ঘরানার পোশাকও গরম আবহাওয়ায় স্বস্তি দিতে পারে। এখন এ পোশাকগুলোও বেশ ট্রেন্ডি। তবে অবশ্যই স্থান বুঝে কাপড় নির্বাচন করতে হবে। প্রতিদিন ব্যবহারের জন্য সুতি ও লিলেন কাপড়ের পোশাক পরতে পারেন।
অনেকেই নিয়মিত শাড়ি পরে অফিস করেন। আবার বিশেষ দিনগুলোতেও নারীরা শাড়ি পরে থাকেন। সেক্ষেত্রে সুতির ছাপা শাড়ি, ব্লক, টাঙ্গাইলের শাড়ি অথবা ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি পরতে পারেন। ব্লাউজের ক্ষেত্রে পেছনের গলা বড় রাখতে পারেন। থ্রি-কোয়ার্টার বা হাফহাতা হলেও বেশ আরামদায়ক হবে। সেইসঙ্গে গরমে স্বস্তি পেতে হালকা রঙের শাড়ি পরুন।
কুর্তি বর্তমানে সব নারীই পরতে পছন্দ করেন। লম্বা কামিজ অথবা গোল হলেও আরামদায়ক হয় কুর্তি। রং ও ডিজাইনের পার্থক্যে সুতি বা হালকা ফেব্রিক্সের কুর্তি পরতে পারেন।
হালকা রঙের পোশাক ব্যবহার করুন। হালকা নীল, সাদা, গোলাপি, লেমন কালার, হালকা বেগুনি, আকাশি– এসব রঙের পোশাকই গরমে আরামদায়ক।
ফ্যাশনে ফতুয়ার জনপ্রিয়তা অনেক। গরমে নারী-পুরুষ সবাই জিন্সের সঙ্গে ফতুয়া পরতে পারেন। এছাড়াও নারীরা ফতুয়ার সঙ্গে ধুতি সালোয়ার, প্লাজো বা স্কার্টও পরতে পারবেন। এ সময় হালকা রঙের ওপর বিভিন্ন সুতার কারুকাজ করা ফতুয়া বেছে নিতে পারেন।
পাতলা সাটিন অথবা জর্জেটের শাড়িও গরমের জন্য আরামদায়ক। কাজের ক্ষেত্রে সুতার কাজকে প্রাধান্য দিলে পোশাকটি ভারী লাগবে না। দিনের বেলার জন্য পিচ, সাদা, প্যাস্টেল রংগুলো বেছে নিন। তবে অনেকেই উজ্জ্বলতার ছোঁয়া রাখতে চান পোশাকে।
এস