• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

বাজার করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

লাইফস্টাইল ডেস্ক
  ২৮ মে ২০২৪, ১৮:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাজার করা একটি আর্ট। যা সবাই করতে পারে না। কেনাকাটা করার ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। নাহলে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন। যেমন আমরা মনে করি ভালো রান্নার পেছনে কেবল একজন ভালো রাঁধুনিই থাকেন। কিন্তু সত্যিকার অর্থে ভালো রাঁধুনির সঙ্গে একজন ভালো বাজার করতে জানা মানুষও থাকেন। যে বুঝেশুনে এবং জিনিস চিনে বাজার করতে পারেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে আপনি যদি নিজেই বাজার করে রাঁধেন, সেক্ষেত্রে ভালো রান্না পাওয়ার জন্য আপনার দুটি কাজই ঠিকঠাক জানতে হবে। যারা নতুন বাজার করা শুরু করেছেন, তাদের জন্য বিষয়টি একটু কঠিন। সে আপনি কাঁচাবাজারেই যান কিংবা সুপারশপ, বাজার করার কিছু মূল বিষয় আপনার জানা থাকতে হবে। আজকাল তো অনলাইনেও বাজার করা যায়। সেখানে পণ্য বুঝে নেওয়ার সময়ও কিছু জিনিস দেখেশুনে না নিলে পরে পস্তাতে হতে পারে। তাই বাজার করতে জাওয়ার আগে কিছু বিষয়ে জেনে রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী:

তালিকা করে নিন

বাজার করার আগে অবশ্যই তালিকা করে নিন। প্রথমে ভাঁড়ার ঘর, রান্নাঘর, ফ্রিজ ও ডিপফ্রিজ ভালোভাবে দেখে নিন। কী প্রয়োজন, কতটা প্রয়োজন, তার একটা হিসাব করে নিন।

তালিকায় পচনশীল খাবার খুব বেশি পরিমাণে রাখবেন না। কোন মৌসুমে কী পাওয়া যায়, সে বিষয়ে ধারণা থাকা জরুরি। বাজারে যাওয়ার পর কোনো খাবার মৌসুম ছাড়াও বিক্রি হতে দেখতে পারেন। এগুলোর দাম বেশি হয়, স্বাদও তেমন ভালো থাকে না।

কখন যাবেন, কোথায় যাবেন

বাজারে কখন যাবেন, তা ঠিক করে নিন। সকাল সকাল বাজার করলে টাটকা জিনিস পাবেন। আবার খুব ভিড়ের সময় বাজার করাটাও মুশকিলের হয়ে দাঁড়াতে পারে।

কাঁচাবাজারে যাবেন, নাকি সুপারশপে, সেটিও ভেবে দেখুন। কাঁচাবাজারে অনেক জিনিসের ভেতর থেকে বাছাই করার সুযোগ থাকে। দামও কম পড়ে। এদিকে সুপারশপে কিছু পণ্যে ভ্যাট দিতে হয়, আবার কিছু জিনিস, যেমন- মাংসের নির্দিষ্ট টুকরা কিনতে গেলে খরচ বেশি পড়ে। তবে কখনো কখনো অফার বা মূল্যছাড়ে খরচও বাঁচে।

আবার কাছাকাছি বিভিন্ন কাঁচাবাজারে পণ্যের মানেও তফাত থাকতে পারে। কয়েক দিন বাজার করলে এই বিষয়গুলো সম্পর্কেও ভালোভাবে ধারণা পাবেন।

এ ছাড়া আশেপাশে কোথাও হাট বসলে সেখানে যেতে পারেন। আপনার কাছাকাছি কোথাও ‘কৃষকের বাজার’ বসলে সেখানে যান। তাজা জিনিস পাবেন। পচনশীল দ্রব্য কিনতে খুব বেশি দূরে না যাওয়াই ভালো।

বাজারে গিয়ে যা করবেন

বাজারে গিয়ে প্রথমে এমন জিনিস কিনুন, যেগুলো পচনশীল নয়। সবশেষে মাছ কিনুন। পচনশীল পণ্য বহন করুন আলাদা ব্যাগে। এসব পণ্যের ব্যাগ কখনো অন্য ব্যাগের নিচে রাখবেন না। ভঙ্গুর জিনিসও সাবধানে বহন করুন।

মাছ কেনার আগে মাছের চোখ, কানকো, ত্বকের নমনীয়তা এবং ঘ্রাণ খেয়াল করুন। টাটকা মাছের চোখ হয় স্বচ্ছ; কানকো থাকে গাঢ় রঙের ও ভেজা ভেজা। টাটকা মাছের ঘ্রাণ থাকে ঠিকঠাক, ত্বকে হালকা চাপ দিলে ডেবে যায় না। এসবের অন্যথা হলে সেই মাছ নেবেন না।

মাংস, শাক বা সবজি শুষ্ক হয়ে পড়লে সেগুলো না নেওয়াই ভালো। লাউ কেনার সময় দেখে নিন, বোঁটার কাছের অংশ নরম কি না। ঢ্যাঁড়সও কিনুন নরম দেখে।

মুরগি কেনার সময় সেটিকে অসুস্থ বা নিস্তেজ মনে হলে কিনবেন না। আবার মাছ বা মুরগি কেনার কথা চূড়ান্ত করার সময়ই তা কেটে দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রাখুন। দামের বিষয়টাও চূড়ান্ত করে নিন।

ডিম নেওয়ার সময় ভাঙা আছে কি না দেখে নিন। চাল, ডাল ও অন্যান্য শস্যদানা বা চিনি বস্তা থেকে নেওয়া হলে খেয়াল করুন, তাতে অন্য কিছু মিশে আছে কি না বা পোকামাকড় দেখা যাচ্ছে কি না।

ফল আধপাকা কেনা ভালো। তাহলে সেগুলো কয়েকদিন রেখে খেতে পারবেন।

প্যাকেটজাত বা বোতলজাত দ্রব্য কেনার সময় মেয়াদ দেখে নিন। উপকরণগুলোও দেখে নেওয়া ভালো। অফার বা মূল্যছাড়ে জিনিস কেনার সময়ও মেয়াদ খেয়াল রাখুন। জিনিসটি আসলেও প্রয়োজন কি না, ভেবে দেখুন।

এস

  • বাজার করা
  • কেনাকাটায় কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি
  • তালিকা করা
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।