দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশে চলছে কাঠফাটা গরম। দাবদাহের এসময় তীব্র তাপে বাইরে বের হলে তা ত্বকে প্রভাব ফেলে। সেইসঙ্গে ঘাম, ট্যানিং এবং শারীরিক যে সমস্যা দেখা দেয়, তা হলো পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। এ সমস্যায় এখনই সতর্ক না হলে রোগীর ক্ষেত্রে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই গরমে বাইরে বের হলে ডিহাইড্রেশন এড়ানোর উপায় জেনে নেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক ডিহাইড্রেশন এড়াতে কী কী করবেন:
গরমে বাইরে বের হলে পানির বোতল সঙ্গে রাখুন। এমন একটি বোতল বেছে নিন, যা সারাদিন বহন করার জন্য সুবিধাজনক এবং পানি সতেজ ও ঠাণ্ডা রাখবে। তৃষ্ণার্ত হওয়ার আগেই পানিতে ঘন ঘন চুমুক দিন।
প্রচণ্ড গরমে ঘাম হওয়া সাধারণ ব্যাপার। তবে এই কারণে আমরা শরীর থেকে প্রচুর খনিজ হারিয়ে ফেলি। সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো ইলেক্ট্রোলাইট সর্বোত্তম হাইড্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তীব্র গরমের সময়। আপনার পানির বোতলে ইলেক্ট্রোলাইট ট্যাবলেট বা এক চিমটি গোলাপি লবণ যোগ করুন। আরেকটি বিকল্প হলো ডাবের পানি পান করা। যা ইলেক্ট্রোলাইটে ভরপুর।
সম্ভব হলে বাইরে বের হওয়ার আগে হাইড্রেটিং খাবারে পূর্ণ একটি বক্স সঙ্গে নিন। পানি সমৃদ্ধ ফল যেমন শসা, তরমুজ, ফুটি ইত্যাদি কেটে সঙ্গে নিতে পারেন। হাইড্রেটেড রাখার জন্য এই ফলগুলো চমৎকার। সেইসঙ্গে এগুলো আপনাকে চিপসের মতো সোডিয়াম-সমৃদ্ধ খাবার খাওয়া থেকে বিরত রাখবে, যা ডিহাইড্রেশন এবং ওজন বাড়াতে কার্যকরী।
এস