দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েক দিন ধরে দেশজুড়ে প্রচণ্ড গরম আবহাওয়া বিরাজ করছে। গরমে দিশেহারা অবস্থা। এমন তাপপ্রবাহের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুরা। এমন আবহাওয়ার কারণে অনেকেই সর্দি-জ্বর এবং পেটের যন্ত্রণায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন। তবে কয়েক দিনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে বড়-ছোট নানা বয়সের মানুষ।
বিশেষজ্ঞরা হিট স্ট্রোকের বিষয়ে সতর্ক করে বলেছেন এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। এটি একটি গুরুতর স্বাস্থ্যগত অবস্থা। যা অতিরিক্ত গরমের কারণে ঘটে থাকে। শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে হিট স্ট্রোক ঘটতে পারে।
গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে শিশুদের সুস্থ রাখবেন যেভাবে:
হাইড্রেটেড রাখুন
শিশুদের হিটস্ট্রোক প্রতিরোধের অন্যতম সেরা উপায় হলো তাদের হাইড্রেটেড রাখা। অনেক শিশুই পানি খেতে চায় না। তাই সারা দিন তাদের পর্যাপ্ত পানি পান করতে উৎসাহিত করুন। যদি তারা তৃষ্ণার্ত নাও হয় তারপরও তাদেরকে পানি পানে উৎসাহিত করুন। শুধু পানি খেতে না চাইলে লেবুর শরবত করে দিন।
গ্রীষ্মকালীন ফল খাওয়ান
গ্রীষ্মকালীন ফল কেবল সুস্বাদু নয়, হাইড্রেটেড রাখার জন্যও দুর্দান্ত। শিশুদের তরমুজ, স্ট্রবেরি ও কমলালেবুর মতো পানিযুক্ত ফল খেতে উৎসাহিত করুন। এসব ফলে থাকা ভিটামিন ও খনিজ শিশুদের সুস্থ রাখতে ভূমিকা রাখে।
পরিবেশের দিকে নজর দিন
প্রতিদিন আবহাওয়ার পূর্বাভাসের দিকে মনোযোগ দিন এবং সেই অনুযায়ী দিনের পরিকল্পনা করুন। দিনের উষ্ণতম সময়ে বাইরের কার্যকলাপের সময়সূচী এড়িয়ে চলতে হবে। সকাল ১০ টা থেকে ৪ টার মধ্যে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। শিশুদের এ সময় ছায়াযুক্ত স্থানে থাকতে উৎসাহিত করুন।
আবহাওয়া উপযোগী সঠিক পোশাক বেছে নিন
শিশুদের হালকা ওজনের, ঢিলেঢালা পোশাক পরান। হালকা রঙের পোশাক সূর্যের রশ্মি প্রতিফলিত করে এবং তাদের ঠান্ডা রাখতে সাহায্য করে। রোদ থেকে তাদের মুখ এবং চোখ রক্ষা করার জন্য সানগ্লাস দিতে পারেন। সঙ্গে টুপি যোগ করতে ভুলবেন না।
ঠান্ডা এবং শুকনো রাখুন
অতিরিক্ত গরমে শিশুরা ঘেমে যায় এমন কাজ করতে তাদের নিরুৎসাহিত করুন। শিশুরা খেলতে চাইবেই। এই গরম আবহাওয়ায় বাইরে খেলার পরিবর্তে তাদেরকে ইনডোর খেলায় উৎসাহিত করুন।
পর্যাপ্ত পানি পান করান
শিশুরা যাতে দিনে কমপক্ষে ১৩ গ্লাস পানি পান করে সেদিকে লক্ষ্য রাখুন। শিশুদের সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন। প্রচণ্ড গরমে শিশুকে লেবু শরবতের পাশাপাশি ঘরে তৈরি স্যালাইন খেতে দিন।
এস