দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রচণ্ড গরমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত। গরম থেকে স্বস্তি ও ঘাম থেকে রক্ষা পেতে অনেকেই বারবার সাবান মেখে গোসল করেন। সুস্থ থাকার জন্য শুধু স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নয়। বরং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা গোসলের সময় সাবান ব্যবহার করি শরীরকে ময়লা ও জীবাণুমুক্ত রাখতে। তবে, নিয়মিত সাবানের ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর নয় তো! বিশেষ করে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান।
আপনি দিনে কত বার গোসল করবেন তা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে প্রতিবার গায়ে ক্ষার-যুক্ত সাবান মাখার প্রয়োজন নেই। গোসল করার পর সতেজ লাগলেও তা ত্বকের জন্য ক্ষতিকর। এতে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ার প্রবণতা বেড়ে গায়ে র্যাশ ও চুলকানির সমস্যা বেড়ে যেতে পারে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শীত কিংবা গরম, বছরের যেকোনো সময়েই প্রতিদিন সাবান ব্যবহারে গুরুতর কিছু ক্ষতি দেখা দিতে পারে। কারণ, সাবানে সুগন্ধি যোগ করতে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার হয়। আর এটি আমাদের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক।
চিকিৎসকেরা বলছেন, এই সমস্যা থেকে রেহাই পেতে সপ্তাহে তিন থেকে চার দিন সাবান মাখা যেতে পারে। প্রতিদিন সাবান মাখতে হলে এমন সাবান বেছে নিতে হবে, যেগুলোর মধ্যে ক্ষারজাতীয় কোনো রাসায়নিক নেই। সেক্ষেত্রে গ্লিসারিন, হায়ালুরনিক অ্যাসিড, নিয়াসিনামাইড কিংবা ইউরিয়া দেওয়া তরল সাবান ব্যবহার করা যেতে পারে।
প্রতিদিন সাবান ব্যবহারে ত্বক খসখসে ও শুষ্ক হয়ে যায়। এতে ত্বকের আর্দ্রতা দ্রুত নষ্ট হয়ে, ত্বকের বাইরের অংশ অস্বাভাবিক রকমের রুক্ষ হয়ে যেতে পারে।। তাই প্রতিদিন সাবান ব্যবহার করা উচিত নয়।
অতিরিক্ত সাবানের ব্যবহারে ত্বকের পিএইচের মান পরিবর্তন হয়ে যেতে পারে। এর আদর্শ পিএইচের মাত্রা ৫.৫ ধরা হয়, যা ত্বকের পিএইচ মাত্রা পরিবর্তন করতে সক্ষম।
আমাদের ত্বকে এক ধরনের ন্যাচারাল অয়েল থাকে। যা প্রতিদিন সাবানের ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাও নষ্ট হতে থাকে। নিয়মিত সাবানের ব্যবহারে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াও মারা যায়। ফলে বিভিন্ন সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করা কঠিন হতে পারে।
এস