দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিদিনের খাবারে গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদানের অভাবে রক্তস্বল্পতার সমস্যা দেখা দেয়। যেমন- আয়রন, ভিটামিন বি১২, ফলিক অ্যাসিডের মতো খাবার। এছাড়া দীর্ঘমেয়াদি কিছু রোগের কারণেও এই সমস্যা হতে পারে। আমাদের দেশে আয়রনজনিত রক্তস্বল্পতা বেশি দেখা যায় শিশু ও নারীদের। তাই আমাদের সুস্থতার জন্য রক্তস্বল্পতার সমস্যা দূর করা জরুরি।
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রেখে এই সমস্যা মোকাবিলায় কাজ করতে হবে। এমন সব খাবার খেতে হবে যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। উপকারী ও কার্যকরী সেসব খাবার নিয়মিত খেলেই পাবেন মুক্তি। চলুন জেনে নেওয়া যাক রক্তস্বল্পতা দূর করতে কোন খাবারগুলো খাবেন-
লেবু খাওয়ার অনেক উপকারিতা সম্পর্কে জানা আছে নিশ্চয়ই? ভিটামিন সি এর অন্যতম উৎস এটি । তাই নিয়মিত লেবু খেলে তা রক্তস্বল্পতা দূর করতে কাজ করে। লেবু দিয়ে শরবত কিংবা ডিটক্স ওয়াটার তৈরি করে পান করুন। এতে সুস্থ ও সতেজ থাকা সহজ হবে।
বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত একটি আপেল খাওয়ার কথা বলে থাকেন। আপেলে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, ফ্লেভানয়েড, ডায়েটরি ফাইবার এবং আয়রন থাকে। যে কারণে নিয়মিত এই ফল খেলে শরীরে হিমোগ্লোবিনের ভারসাম্য বজায় থাকে। ফলে রক্তস্বল্পতা থেকে বাঁচা সহজ হয়।
সুস্বাদু ও রসালো ফল বেদানা। এটি দেখতে যেমন সুন্দর তেমন উপকারি। নিয়মিত বেদানা খেলে অনেক উপকার পাওয়া যায়। এতে ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম ও প্রোটিন ও পর্যাপ্ত ভিটামিন সি থাকে। যা রক্তস্বল্পতা দূর করতে দারুণ কার্যকরী। তাই আপনার খাবারের তালিকায় এই উপকারী ফল যোগ করতে পারেন।
বেরি জাতীয় ফলে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, আয়রন ও ভিটামিন সি। এই উপাদানগুলো হিমোগ্লোবিনের ঘাটতি কমাতে কাজ করে। তাই বেরি জাতীয় ফল নিয়মিত খেলে তা দ্রুতই রক্তস্বল্পতা দূর করতে কাজ করে। খাবারের তালিকায় এই ফল যোগ করে নিন। এতে বেশ উপকার পাবেন।
তরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। টুকটুকে লাল এই ফল খেতেও ভীষণ সুস্বাদু। গরমের সময়ে এটি আপনার জন্য বিশেষ সহায়ক একটি ফল হতে পারে। এই ফলে থাকে প্রচুর ভিটামিন সি। তাই নিয়মিত তরমুজ খেলেও রক্তস্বল্পতা দূর হয়।
এস