• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

প্রচণ্ড গরমে স্কুলে শিশুদের সুস্থ রাখতে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক
  ২৮ এপ্রিল ২০২৪, ১৬:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান দাবদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় প্রাথমিক বিদ্যালয় ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়। এক সপ্তাহ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকার পরে আজ (২৮ এপ্রিল) থেকে আবার খোলা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে আবহাওয়া অফিস বলছে, শিগগিরই গরম কমার কোনো সম্ভাবনা নেই। প্রচণ্ড গরমে ছোট–বড় সবার অবস্থাই নাজেহাল। তাই এমন পরিস্থিতিতে শিশুদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকেও সাবধান থাকতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডা. ফারাহ দোলা এক গণমাধ্যমে তার নিজের লেখা প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে তিনি প্রচণ্ড গরমে স্কুলে শিশুদের সুস্থ রাখতে কী করনীয় সে বিষয়ে জানিয়েছেন।

তিনি বলেন, অতিরিক্ত গরমের মধ্যে দীর্ঘসময় স্কুলে থাকার ফলে শিশুদের পানিশূন্যতার ঝুঁকি বেড়ে যায়। শরীরে পানির চাহিদা হলেও তারা সবসময় তা বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় তৃষ্ণা পেলেও পর্যাপ্ত পানি পান করছে না। আবার খেলতে শুরু করলে তাদের কিছুই মনে থাকে না। তাই এসব কারণে শিশুরা দ্রুত পানিশূন্য হয়ে দুর্বল হয়ে যেতে পারে। আরও দেখা দিতে পারে সানবার্ন (রোদে পোড়া), র‍্যাশ, হিটস্ট্রোক, মুত্রনালির সংক্রমণ (ইউরিন ইনফেকশন), ডায়রিয়া, জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ।

অভিভাবকদের করণীয়:

স্কুলের পোশাক নরম, ঢিলেঢালা ও সুতির হলে ভালো হয়। টিফিনে ঘরে তৈরি হালকা খাবার দিন। সঙ্গে যেকোনো একটি বা দুটি মৌসুমি ফল দিয়ে দেওয়া যেতে পারে। তাজা ফলে প্রচুর পানি থাকে, বিশেষ করে নাশপাতি, মাল্টাজাতীয় ফলে। গরমকালে তৈলাক্ত খাবার বা ফাস্ট ফুড দেবেন না।

বাড়ি থেকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিয়ে দিতে হবে। দরকার হলে সঙ্গে দুটি বা তিনটি ফ্লাস্ক বা পানির বোতল দিন। শিশুকে পানি পান করার প্রয়োজনীয়তা ও সময় বুঝিয়ে দিন। বারবার একটু একটু করে পানি খাওয়ার কথা বলে দিতে হবে। পানীয় জল অবশ্যই ফুটিয়ে নিতে হবে। তাতে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস—এসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে। খুব ঠান্ডা বা গরম পানি খাওয়াবেন না, এটি শিশুর জন্য ক্ষতিকর। কেনা জুস, কোমল পানীয় দেওয়ার দরকার নেই। কেবল বিশুদ্ধ পানি দিন। ফলের রস দিতে পারেন।

পানি এবং পানীয়ের জন্য স্টিলের বোতল ব্যবহার করা যেতে পারে। এসব পাত্র অবশ্যই ভালোমতো পরিষ্কার রাখতে হবে। রোদে বা গরমে যেন বেশি দৌড়াদৌড়ি করে না খেলে, সেটা বলে দিন। শিশু স্কুলে যাওয়ার সময় তাকে রাস্তায় রোদ থেকে বাঁচাতে ছাতা ব্যবহার করুন। ঘাম যেন শরীরে না জমে, সে জন্য ঘাম হলে রুমাল দিয়ে মুছে নেওয়া শিখিয়ে দিতে হবে। টিস্যু না দিয়ে ব্যাগে পরিষ্কার নরম কাপড়ের রুমাল বা গামছা দিন।

স্কুল থেকে ফেরার পর জামাকাপড় খুলে একটু বিশ্রাম নিয়ে ঠান্ডা হয়ে গোসল করাতে হবে। ভেজা চুল ভালোভাবে মুছে দিতে হবে। প্রতিদিনকার ঘামে ভেজা স্কুল ড্রেস ধুয়ে দিতে হবে।

তাপজনিত অসুস্থতার লক্ষণ, যেমন পেশিতে খিঁচুনি, মাথাব্যথা, মাথাঘোরা, বমি বমি ভাব হলে শিশুকে বলে দিন এ রকম অসুস্থ বোধ করলে যেন সঙ্গে সঙ্গে শিক্ষককে জানায়।

স্কুল কর্তৃপক্ষের করণীয়:

স্কুলের সময়টায় শিক্ষার্থীর মূল দায়িত্ব শ্রেণিশিক্ষকের। বাচ্চাদের স্কুলের সময়টাকে আনন্দময় ও উপভোগ্য করে তোলাটাও তার দায়িত্ব। শিশুদের বসিয়ে রাখা সহজ নয়। ওরা লাফালাফি, ছোটাছুটি, দুষ্টুমি করবেই। টিফিন পিরিয়ডে তাদের ব্যস্ত রাখতে ক্লাসরুমে বসে খেলা, ছবি আঁকা, গল্প করতে উৎসাহিত করা প্রয়োজন। এই গরমে স্কুলের মাঠে অ্যাসেম্বলি বা খেলাধুলাজাতীয় ক্রিয়াকলাপ বন্ধ রাখাই শ্রেয়। যেসব স্কুলের পোশাক ভারী এবং গরম সহনীয় নয়, সেসব স্কুলে বাড়ির পাতলা পোশাক পরে আসার অনুমতি দেওয়া উচিত। শিক্ষকেরা প্রতি আধঘণ্টা বা এক ঘণ্টা পর পর সবাইকে একসঙ্গে পানির বোতল খুলে খানিকটা পানি পান করানোর অভ্যাস করতে পারেন। এই কাজে তিনি নিজে অংশ নিলে আরও ভালো হয়।

স্কুলে থাকাকালীন সময় কোনো শিশু অসুস্থবোধ করছে কি না, এটা লক্ষ করাও শিক্ষকদের দায়িত্ব। কারণ, শিশুরা অনেক সময় তাদের অসুবিধা বোঝাতে পারে না। কোনো শিশু অসুস্থ হয়ে পড়লে কী করতে হবে, প্রচণ্ড গরমে সৃষ্ট ক্লান্তি (হিট এক্সজশন) ও হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা কী, সে বিষয়ে স্কুল খোলার শুরুতে একটা ছোটখাট প্রশিক্ষণ আয়োজন করে ফেলা যায়। কোনো শিশু অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে যেন দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা থাকে, সেদিকে কর্তৃপক্ষের সচেতন হতে হবে। তাপজনিত সমস্যা সম্পর্কে শিশুদের সচেতন করতে পোস্টার আঁকা, ছবি দেখানোর পাশাপাশি বারবার ক্লাসে বলে দিতে হবে।

এস

  • দাবদাহ
  • প্রচণ্ড গরম
  • স্কুল
  • সতর্কতা
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
বল ওঠাতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু
বল ওঠাতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু
পাকিস্তানে ছাত্রীদের স্কুলে হামলায় জাতিসংঘের উদ্বেগ
পাকিস্তানে ছাত্রীদের স্কুলে হামলায় জাতিসংঘের উদ্বেগ
স্কুলের ছাত্ররা কওমি মাদরাসায় চলে যাচ্ছে : শিক্ষা সচিব
স্কুলের ছাত্ররা কওমি মাদরাসায় চলে যাচ্ছে : শিক্ষা সচিব
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।