• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

গরমে ঘর ঠাণ্ডা রাখবে যে গাছগুলো

লাইফস্টাইল ডেস্ক
  ১৬ এপ্রিল ২০২৪, ১৯:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তীব্র গরম পড়েছে শহরজুড়ে। রোদের প্রচণ্ড তাপে বাড়ির বাইরে পা ফেলাই মুশকিল। আবার ভেতরেও ভ্যাপসা গরম। কুলার কিংবা এসিই হয়তো আপনার একমাত্র ভরসা। তবে আপনি চাইলে এই গরম থেকে রেহাই পেতে কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করতে পারেন। এমন কিছু গাছ রয়েছে যা আপনার বাড়ির আবহাওয়া ঠাণ্ডা রাখতে সাহায্য করবে। চলুন সেই গাছগুলো কি কি জেনে নিই:

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মানি প্ল্যান্ট

বাতাস বিশুদ্ধ করতে মানি প্ল্যান্ট খুবই কার্যকর।এটি বাতাস থেকে একাধিক বিষাক্ত পদার্থ দূর করতে পারে। শুধু তাই নয়, ঘরের ভেতরে থাকা নানা রকম দূষিত পদার্থ, যেমন-ফরমালডিহাইড, বেনজিন, জাইলিন এবং কার্বন মনোক্সাইড দূর করে ঘরকে সতেজ রাখে। এই গাছ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও তুলনামূলক সহজ। শুধু গাছটির পাতা বা কাণ্ড হলুদ হয়ে গেলে দ্রুত তা কেটে ফেলতে হবে।

এলোভেরা

এলোভেরা যে কেবল রূপচর্চায় উপকারী তা কিন্তু নয়। বরং এই পাতার ভেতরে থাকা জলীয় ওষধি উপাদান ত্বকে লাগালে নিমেষে ক্ষত বা পোড়ার জ্বালাপোড়া কমাতে পারে। এই গাছ ঘর শীতল রাখার পাশাপাশি বাতাসে তাপমাত্রা হ্রাস কমায়। এলোভেরার গাছ উজ্জ্বল আলোতে ভালো হয়।

বস্টন ফার্ন

শুধু ঘরের তাপমাত্রা কমানোই নয়, একই সঙ্গে হিউমিডিফায়ার ও পিউরিফায়ার হিসেবে কাজ করে গাছটি। বায়ুতে উপস্থিত নানা রকম উদ্বায়ী জৈব যৌগসমূহকে দূর করে। তবে ফার্ন যেহেতু শীতল পরিবেশের গাছ, তাই এটি রাখতে হবে ছায়ায়, ঘন ঘন পানিও দিতে হবে।

পিস লিলি

পিস লিলির আছে অনবদ্য ফুলের শোভা। আর এই গাছের পাতাগুলোও বেশ বড় বড়। এ গাছটি যেমন চোখে শান্তি আনে, তেমনই গরমে বাতাস শীতল রেখে আরামও দেয়। পরিবেশ থেকে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থের পরিমাণ কমিয়ে আনে। গাছটি কেনার সময়ে মনে রাখবেন যে গাছে যত পাতা, সেই গাছ পরিবেশকে তত বেশি শীতল রাখে। তাই একটু বড় পাতা দেখে কেনা ভালো।

পটহোজ

ইনডোর প্ল্যান্ট কেনাই তো শেষ কথা নয়। সঙ্গে থাকে পরিচর্যার ঝামেলাও। যদি পরিচর্যার ঝামেলা এড়ানো উদ্দেশ্য হয়, তাহলে পটহোজের চেয়ে ভালো কিছু হতেই পারে না। এটি দেখতে খুব সুন্দর গাছ একইসঙ্গে বাতাস পরিশুদ্ধ করে ঘরের তাপমাত্রা শীতল রাখবে। তার জন্য দিনে একবার পানি দিলেই যথেষ্ট।

উইপিং ফিগ

উইপিং ফিগ গাছের আরেকটি নাম আছে। ফিকাস বেঞ্জামিনা বলেও ডাকা হয় এই গাছকে। প্রস্বেদনের কারণে এই গাছের পাতা থেকে পানি ঝরে। পাতার পানি ঝরার কারণে বাতাসে আর্দ্রতা তৈরি করে। তাই ঘরে রাখলে তাপমাত্রা যেমন শীতল থাকে তেমনি দেখতেও খুব সুন্দর। ঘরের ভেতরে খুব সুন্দরভাবে এই গাছগুলো বেড়ে উঠে এবং গাছে প্রচুর পাতা থাকে ফলে স্বেদনও বেশি হয়। এই গাছ বাতাসে কোনো ভারী ধাতুর উপস্থিতি থাকলে তা দূর করে।

স্নেক প্ল্যান্ট

সৌন্দর্য বর্ধন ও নানা উপকারের কারণে বাড়িতে এখন অনেকেই স্নেক প্ল্যান্ট লাগান। বিশেষ করে এই গাছ লিভিংরূম ও বেডরুমের জন্য উপযুক্ত। কারণ এই গাছটি অক্সিজেন শোষণ করে না। বরং অক্সিজেন ছেড়ে ঘরকে শীতল ও সতেজ রাখে। এটি অনেক রসালো এবং রাতে অক্সিজেন নিঃসরণ করে ফলে ঘরের বাতাস শীতল থাকে। এই কারণে গাছটির আরেকটি নাম রয়েছে, ‘মাদার ইন লস টাঙ’। এছাড়াও গাছটি বাতাস থেকে টক্সিন অপসারণের জন্যও পরিচিত। এই গাছগুলোও বাতাসে উপস্থিত ফরমালডিহাইড এবং বেনজিন শোষণ করে নেয়।

স্পাইডার প্লান্ট

গাছপ্রেমীদের খুব পছন্দের একটি গাছ হচ্ছে এই স্পাইডার প্লান্ট। খুব অল্প পরিশ্রমে আর সহজেই ঘরের ভেতরে এই গাছ বাঁচে। মাকড়সা যেমন ছায়ার প্রাণী, তেমনই এই গাছকেও ছায়ায় রাখতে হয়। মানে ঘরের ভেতরে রাখতে হবে। আর তাতেই এটি প্রাকৃতিক পদ্ধতিতে বাতাস পরিশুদ্ধ করবে, কমিয়ে দেবে ঘরের উষ্ণতা। পাশাপাশি বাতাসে উপস্থিত ক্ষতিকর দূষিত পদার্থ শোষণ করে নেয়।

রাবার প্ল্যান্ট

এই গাছের পাতাগুলো বড় বড় তাই ঘর ঠাণ্ডা রাখার ক্ষমতাও এদের বেশি। রাবার গাছ পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দীর্ঘক্ষণ তাপ ধরে রাখে। আর ঘরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে ঘর দ্রুত গরম হয়ে যায়। এছাড়া উপকারী এই গাছটি বাতাসে উপস্থিত ফরমালডিহাইডকে শোষণ করে পরিবেশকে বিশুদ্ধ রাখতেও সাহায্য করে। ঘরের অক্সিজেন এবং উষ্ণতার মাত্রা বজায় রাখতে রাবার গাছ দারুন কার্যকর। গাছটির খুব বেশি যত্ন দরকার হয় না, মাঝে মাঝেই একটু পানি ছিটিয়ে দিলেই গাছটি দিব্যি বেঁচে থাকে।

চাইনিজ এভারগ্রিন

চাইনিজ এভারগ্রিন খুব সুন্দর একটি গাছ। এটি বাতাসের বিষাক্ত পদার্থ দূর করে বাতাস পরিশুদ্ধ করার জন্য সুপরিচিত। এই গাছ অনেকগুলো একসাথে রাখলে নিজস্ব বায়ুমণ্ডলীয় বাস্তুতন্ত্র তৈরি করতে পারে। এর অনেকগুলো জাত রয়েছে। তবে ঘর ঠাণ্ডা রাখার জন্য ‘লাস ফলিয়েজ’ জাতের গাছগুলোর তুলনা হয় না।

আরও পড়ুন

ব্রণ দূর হবে নিমপাতার গুণে

এরিকা পাম

এরিকা পাম একটু বড় আকারের একটি ইনডোর প্ল্যান্ট। বাড়িতে জায়গার অভাব না থাকলে বসার ঘরে রাখতে পারেন। এটি তাল গাছের মতোই দেখতে। এরিকা পাম এক দিকে ঘর ঠাণ্ডা রাখে, আবার দেখতেও ভাল লাগে। শুধু বাড়ি নয়, এই গাছটি হোটেল, অফিস এবং অন্যান্য উন্মুক্ত স্থানে সাজাতেও ব্যবহৃত হয়।

বাম্বু পাম

আরেকটি অপেক্ষাকৃত বড় আকারের ইনডোর প্ল্যান্ট বাম্বু পাম। এর বড় বড় পাতা খুব সহজেই চারপাশের উষ্ণতা শোষণ করে নেয়। তাই গ্রীষ্মে ঘর শীতল রাখতে কাজে আসতে পারে বাম্বু পাম। এই গাছের লম্বা পাতা এয়ার হিউমিডিফায়ার এবং পিউরিফায়ার হিসেবে কাজ করে। এছাড়াও পরিবেশ থেকে বেনজিন ও ট্রাইক্লোরো ইথাইলিন দূর করতে সাহায্য করে। শুধু দিনে বেশ কয়েকবার পানি দিতে হবে।

এস

  • তীব্র গরম
  • গাছ
  • ঘর ঠাণ্ডা
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
দেড় মাসের কর্মজীবনে বিতর্কের পাহাড়, চৌগাছার ওসি ক্লোজড
দেড় মাসের কর্মজীবনে বিতর্কের পাহাড়, চৌগাছার ওসি ক্লোজড
গাছে ঝুলছিল দুই সন্তানের মায়ের মরদেহ
গাছে ঝুলছিল দুই সন্তানের মায়ের মরদেহ
আন্দোলনে আহতকে গাছে ঝুলিয়ে হত্যার হুমকি ইউপি চেয়ারম্যানের!
আন্দোলনে আহতকে গাছে ঝুলিয়ে হত্যার হুমকি ইউপি চেয়ারম্যানের!
সালথায় খেজুর রস সংগ্রহে  ৩ হাজার গাছ প্রস্তুত 
সালথায় খেজুর রস সংগ্রহে  ৩ হাজার গাছ প্রস্তুত 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।