দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রোজায় আমরা যেসব স্বাস্থ্যকর খাবার খাই, ইসবগুলের ভুসি তার মধ্যে অন্যতম। এটি একটি পুষ্টিকর খাবার। যার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে প্রচুর পরিমাণে আঁশ, প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান থাকে।
রমজান আসলে বুঝিয়ে দেয় ইসবগুলের ভুসি শরীরের জন্য কতটা উপকারী। ইফতারে যেকোনো শরবতের সঙ্গে ইসবগুলের ভুসি ব্যবহার করা হয় কিংবা শুধু ইসবগুলের ভুসির তৈরি শরবত খাওয়া যায়। এটি সারাদিনের পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। ছোট্ট এই দানা ভিজিয়ে রেখে তৈরি করা হয় শরবত। আর সেই শরবত ইফতারে খেলে একসঙ্গে পাওয়া যায় অনেকগুলো উপকারিতা। এটি হজমের সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্যসহ আরও অনেক ধরনের সমস্যা দূর করতে কার্যকরী। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-
সুস্থতার জন্য কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি। নিয়মিত ইসবগুলের ভুসি খেলে তা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট ভালো রাখে। বিশেষজ্ঞরা বলছেন, ইসবগুলের হাইগ্রোস্কোপিক উপাদান রক্তে কোলেস্টেরল কমাতে কাজ করে। সেইসঙ্গে খাদ্য থেকে কোলেস্টেরল শোষণেও বাধা দেয়।
গরমের সময় এমনিতেই পানি বেশি খাওয়া প্রয়োজন। কিন্তু, রোজা রাখার ফলে দিনের বেলায় তা সম্ভব হয় না। যে কারণে অনেকেরই প্রস্রাবের সমস্যা দেখা দেয়। বিশেষ করে প্রস্রাব হলুদ হয়ে যাওয়া। এই সমস্যা কিন্তু আরও অনেক অসুখের কারণ হতে পারে। তাই শুরুতেই সতর্ক হতে হবে। আপনার প্রস্রাব যদি হলুদ কিংবা প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয়, তবে নিয়মিত ইসবগুলের শরবত খাওয়ার অভ্যাস করা জরুরি।
আপনার ওজন কমাতে একটি উপকারী খাবার হতে পারে ইসবগুলের ভুসি। কারণ, এর শরবত খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। যে কারণে ঘনঘন ক্ষুধা লাগে না এবং অতিরিক্ত খাওয়ার ভয়ও থাকে না। ফলস্বরূপ ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়। ইফতারে ইসবগুলের শরবতের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া বেশ উপকারি। তবে এক্ষেত্রে চিনির পরিবর্তে মধু মিশিয়ে খেতে পারেন। এটি বেশি কার্যকরী।
কোষ্ঠকাঠিন্যের কষ্ট কেবল ভুক্তভোগীরাই জানেন। পেট পরিষ্কার না হলে তার প্রভাব পুরো শরীরে পড়ে। এমনকি অনেক সময় কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের সমস্যাও দেখা দিতে পারে। আর এগুলো করার একটি কার্যকরী ওষুধ হলো ইসবগুলের ভুসি। এটি বাজারে খোলা বা প্যাকেটজাত অবস্থায় এটি পাওয়া যায়। ইফতারের আগে এককাপ ঠান্ডা বা হালকা গরম পানিতে ইসবগুল ভিজিয়ে রাখুন। এরপর তাতে সামান্য চিনি মিশিয়ে শরবত তৈরি করে খেলে রোজায় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন।
এস