দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রমজান মাস শেষে আসবে খুশির ঈদ। ঈদুল ফিতর মুসলিম ধর্মাবলম্বীদের জন্য প্রধান দুটি উৎসবের একটি। সারা বছর সবাই এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করেন। দিনটিকে ঘিরে থাকে নানা পরিকল্পনা। তারই একটি বড় অংশ শপিং করা। ঈদের আনন্দ দ্বিগুণ হয় নতুন পোশাক আর অন্যান্য অনুষঙ্গ যোগ হলে। আর এর সঙ্গে যখন প্রিয়জনের জন্য কিছু কেনা হয়, তখন তা আরও কয়েকগুণ বেড়ে যায়। তবে শপিংয়ে যাওয়ার আগে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি। চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলো খেয়াল রাখবেন-
প্রথমেই আপনার বাজেট নির্ধারিত করুন। সামর্থ্য অনুযায়ী কোন খাতে কতটুকু খরচ করতে পারবেন সেটা হিসাব করুন। বাজেট অনুযায়ী কেনাকাটা করলে সামর্থ্যের মধ্যেই সেরাটা কেনার সুযোগ পেতে পারেন। আবার কেউ বাদ পড়ারও ভয় থাকবে না। তাই ঈদের শপিং করতে যাওয়ার আগে অবশ্যই বাজেট তৈরি করে নিন। এতে আপনার সুবিধা হবে।
কোনো জিনিস কেনার আগে তা কতটুকু প্রয়োজন সেটা দেখুন। কারণ, অনেক সময় অপ্রয়োজনেই অতিরিক্ত টাকা নষ্ট হয়ে যায়। তাই ঈদে উপহার দেওয়ার আগে অবশ্যই খেয়াল করুন যাকে দিচ্ছেন তার জন্য সেই জিনিসটি কতটুকু প্রয়োজন। যে ধরনের পোশাক বছরে একবারও পরা হয় না, সে ধরনের পোশাক না কেনাই ভালো। এর পরিবর্তে মাঝে মধ্যে ব্যবহার করা যায় এমন পোশাক কিনলে তা কাজে লাগবে।
শপিংয়ের ক্ষেত্রে অনেকে শিশুর পছন্দকে গুরুত্ব দেন না। এমনটা করবেন না। বরং শিশুকে নিজের পোশাক নির্বাচন করা শেখাতে পারেন। এতে শিশু নিজের পছন্দ সম্পর্কে বুঝতে শিখবে এবং তার মধ্যে রুচি ও ব্যক্তিত্ব গড়ে উঠবে। তাই শিশুর জন্য কেনাকাটার ক্ষেত্রে তাকে সঙ্গে রাখতে পারেন। তবে শিশু যদি না বুঝে এমন কিছুর বায়না ধরে যেটি তার জন্য সঠিক নয়, তাহলে তা তাকে দেওয়া থেকে বিরত থাকুন।
আপনার সামর্থ্য অনুযায়ী নিজের ও প্রিয়জনের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের জন্যও কিছু শপিং করুন। আপনার সামান্য দানেই হয়তো তাদের ঈদটি আনন্দদায়ক হবে। অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। আপনার জন্য যতটুকু সম্ভব, ততটুকুই করুন। একজন পথশিশুর জন্য সম্ভব হলে তার জন্যই একটি ঈদের পোশাক কিনে দিন। এতে আপনার ঈদের আনন্দও বেড়ে যাবে।
ঈদের সময় অসাধু ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেন। যখন বুঝতে পারবেন যে ইচ্ছাকৃতভাবে পোশাক বা পণ্যের দাম বাড়ানো হয়েছে তখন সেটি কেনা থেকে বিরত থাকবেন। এতে তাদের উদ্দেশ্য সফল হবে না এবং আপনার টাকাও নষ্ট হবে না। তাই অতিরিক্ত যেকোনো পণ্য কেনা থেকে বিরত থাকুন।
এস