দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রীষ্ম মৌসুমে বাজার উঠতে শুরু করেছে কাঁচা আম। এ সময় বাড়িতে বাড়িতে তৈরি হয় আম দিয়ে নানারকম আচার। যা সারাবছর ঘরে সংরক্ষণ করে রাখা যায়। এরমধ্যে একটি পেঁয়াজের ঝুরি। যা আপনি খিঁচুড়ি ভাতের সাথেও খেতে পারেন।
উপকরণ: এক কাপ কাঁচা আমের ঝুরি, এক কাপ পেঁয়াজ কুঁচি, দুই চা চামচ জিরা গুঁড়া, দুই চা চামচ কালো জিরে গুঁডা, আধ চামচ সরষে গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁডা, সরিষার তেল এবং লবণ পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালি: আম এবং পেঁয়াজ আলাদাভাবে শুকিয়ে নিন। এরপর বাকি সব উপকরণ দিয়ে মেখে বোতলে ভরে কয়েকদিন ধরে রোদে দিলেই তৈরি হবে ঝুরি আচার। খিচুরি, মাছের ঝোলের সঙ্গে এই আচার খেতে বেশ লাগে।