• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

ছড়িয়ে দিন আলিঙ্গনের উষ্ণতা

লাইফস্টাইল ডেস্ক
  ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৬ জানুয়ারি, আলিঙ্গন দিবস। আজ একে অপরকে আলিঙ্গন করার দিন। এর মাধ্যমে মেলে স্বস্তি ও উষ্ণতা। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেও করা হয় আলিঙ্গন। কাকতালীয়ভাবে এসময় বছরের সবচেয়ে বেশি ঠান্ডা থাকে। তাই প্রয়োজন উষ্ণতা! আর এর অনেক উপায় রয়েছে। কথিত আছে তিনটি কুকুর শরীরে সঙ্গে জড়িয়ে রাত কাটিয়ে দেওয়া উষ্ণ থাকার একটি সর্বোত্তম উপায়। উন্নত বিশ্বে মানুষ কুকুর, বিড়াল এসব প্রাণী পুষে থাকেন। বাংলাদেশেও অনেকের বাসায়ই রয়েছে কুকুর, বিড়াল। আর সেখান থেকে তিনটি কুকুরের সঙ্গে আলিঙ্গনের বিষয়টি এসেছে বলে অনেকের ধারণা! তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি ভিন্ন। তাই পোষ্য প্রাণী নয়, বরং মানুষের সঙ্গে আলিঙ্গনই বেশি দেখা যায়। আর এর একাধিক সুবিধাও রয়েছে। সেই থেকে হয়তো এমন দিবসের সূচনা হতে পারে বলেও মনে করেন অনেকে!

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মূলত আমেরিকায় এ দিনটি উদযাপিত হয়। তবে কবে, কীভাবে এই দিবসটির সূচনা হয়েছে জানা যায়নি। এই দিনটিতে শুধু যে প্রেমিক-প্রেমিকা কিংবা স্বামী-স্ত্রীই একে অন্যকে জড়িয়ে ধরবেন, তা কিন্তু নয়। বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যে কাউকে জরিয়ে ধরতে পারেন। এতে একে অপরের প্রতি আন্তরিকতা বাড়ে। এটি আমাদের মানসিকভাবে ভালো রাখে। এছাড়া আলিঙ্গনের অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। আলিঙ্গন মানুষের ভয় দূর করে আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও অসুস্থ হওয়ার ঝুঁকি কমায়। আর এ নিয়ে বিভিন্ন সময় গবেষণা চলতে দেখা গেছে।

একটি গবেষণায় জানা যায়, আলিঙ্গন অক্সিটোসিন নিঃসরণ করে। এই হরমোনের বিশাল স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি আমাদের উষ্ণ অনুভূতি দেওয়ার পাশাপাশি শারীরিক ব্যথা কমায়। অক্সিটোসিন রক্তচাপ, স্ট্রেস, উদ্বেগ এবং হৃদরোগের মতো সমস্যা কমাতেও সাহায্য করে। আলিঙ্গনে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এতে মানসিক অবসাদ কমে মনে আনন্দের অনুভূতি তৈরি হয়। দুশ্চিন্তা কমে গিয়ে স্বস্তি আসে।

এখন শীতকাল। বাইরে তীব্র ঠান্ডায় একটু উষ্ণতার অভাবে কষ্ট পাচ্ছে কতশত অসহায় মানুষ। আর সেসব মানুষদের মাঝে আলিঙ্গনের উষ্ণতা ছড়িয়ে দিতেই দিবসটির যাত্রা শুরু। আপনি চাইলে, দিবসটিতে নিজের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে পারেন। একা সম্ভব না হলে বন্ধু-বান্ধব ও পরিচিতদের সাহায্য নিন। সবাই মিলে চাঁদা তুলে শীতের পোশাক ও কম্বল কিনে অসহায়দের মাঝে বিলিয়ে দিতে পারেন। আর এভাবেই ছড়িয়ে দিন আলিঙ্গনের উষ্ণতা।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

এস/টি

  • দিবস
  • আলিঙ্গন
এ সম্পর্কিত আরও খবর
জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল
জুলাই গণহত্যার বিচার আগামী বিজয় দিবসের আগেই: আসিফ নজরুল
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি
নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
বিজয় দিবস উপলক্ষে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প
বিজয় দিবস উপলক্ষে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।