দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্বকের যত্নে নারীরা বরাবরই সচেতন। মেনে চলেন নানারকম পরামর্শ ও টিপস। কিন্তু তার সবই সঠিক ও কার্যকরী তা বলা যাবে না।
ত্বকের যত্ন নেওয়া সহজ নয়। কীভাবে খেয়াল রাখলে ত্বক সুস্থ থাকবে, তা অনেকেই বুঝতে না পেরে ভুল করে ফেলেন। এতে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। চলুন জেনে নিই যেসব ভুল এড়িয়ে চলতে হবে-
সানস্ক্রিন ব্যবহার না করা
ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার জরুরি। তবে অনেকে না জেনে ও অলসতার কারণে ব্যবহার করেন না। আর এটাই বড় ভুল। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখতে সবসময় সানস্ক্রিন লাগানো গুরুত্বপূর্ণ। নাহলে রোদের তাপের কারণে ত্বক ভেতর থেকে পুড়ে যায়।
পানি কম খাওয়া
ত্বকের যত্নে পানি পান করা গুরুত্বপূর্ণ। শীতের সময় ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরে পানির পরিমাণ কমে যায়। এতে ত্বকের আর্দ্রতা হারাতে শুরু করে। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়। তখন নামিদামি রাসায়নিক প্রসাধনী ব্যবহারেও কোনো কাজ হয় না। তাই সুন্দর চকচকে ত্বক পেতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।
কম ঘুমানো
কম ঘুম আপনার ত্বকের সমস্যার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম একটি। প্রতিদিন একজন মানুষের ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। এর থেকে কম হলে আপনার ত্বকে নিস্তেজতা দেখা দেবে। ডার্ক সার্কেলের সমস্যা ঘুম কম হওয়ার কারণেই হয়ে থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং ত্বক সুন্দর রাখুন।
অস্বাস্থ্যকর জীবনযাপন
ত্বকের যত্নে দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে বাইরের খাবার খাওয়া কমাতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তেল জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমাতে হবে। এই অভ্যাসগুলো ত্বকের পাশাপাশি শরীরের জন্যও খুব উপকারি। এরকম সঠিক নিয়ম মেনে জীবনযাপন করতে পারলে ত্বকের সৌন্দর্য ধরে রাখা সহজ।
এস/ডিপি/