• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

বন্ধু নির্বাচনে মাথায় রাখতে হবে যেসব বিষয়

লাইফস্টাইল ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৩, ০৮:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

মানুষের পারস্পরিক বিশেষ সম্পর্কগুলোর মধ্যে বন্ধুত্ব অন্যতম। মানুষের জীবনে বন্ধুর প্রয়োজন অবধারিত। একজন ভালো বন্ধু নিজের পরিবারের মতোই আগলে রাখেন আপনাকে। বন্ধু মানেই নিজেদের কষ্টগুলোকে ভাগ করে নেওয়া। আনন্দ উল্লাসে একসঙ্গে মেতে ওঠা। ব্যস্ত জীবনের ফাঁকেও কেমন আছিস জানতে চাওয়া। প্রয়োজনে খোঁজ নিতে একে অপরের কাছে ছুটে চলে যাওয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হেসে লুটোপুটি খাওয়া আর পাগলামি করার গুরুত্বপূর্ণ সঙ্গীই হলো এই বন্ধু। বন্ধুত্ব কখনো বয়স, জাতি, ধর্ম, বংশ পরিচয় দেখে হয় না। যে কেউ আপনার বন্ধু হয়ে উঠতে পারেন। তবে, বন্ধুত্বে ভালোবাসা থাকতে হয়। আর এ জন্য আত্মার সঙ্গে আত্মার টান থাকতে হয়।

বই-পুস্তক, নাটক, সিনেমা থেকে শুরু করে বাস্তব জগৎ, জীবন সুন্দর করতে বন্ধুত্বের গুরুত্ব কতটা তা ফুটিয়ে তোলা হয়েছে। আবার একইভাবে বন্ধুত্বের কারণে জীবনে চরম বিপত্তিও ঘটতে পারে। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া জরুরি। ভালোভাবে জানতে হবে, যাকে আপনি বন্ধু বানাচ্ছেন; তিনি আপনার জন্য কতোটা নিরাপদ।

চলুন জেনে নিই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত :

মানুষটি সৎ কি-না তা অবশ্যই খেয়াল করতে হবে। যদি বুঝতে পারেন তিনি মিথ্যাচারে অভ্যস্ত, তাহলে তিনি কখনোই আপনার জন্য সঠিক নন। ঠিক তেমনই একজন সৎ মানুষ আপনার জন্য আশীর্বাদস্বরূপ। কারণ, তিনি আপনার সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবে না। আপনার ভালো ছাড়া কখনোই খারাপ চাইবে না।

বন্ধু নির্বাচনের আগে অবশ্যই তার মানসিকতা কেমন যাচাই করুন। খারাপ মানসিকতার ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। এমন স্বভাবের মানুষ বন্ধু হিসেবে কখনোই ভালো হতে পারে না। তারা যেকোনো বিষয় নিয়ে বাজে মন্তব্য করে বসতে পারেন। সেটা অন্যের হোক বা আপনার ক্ষেত্রে।

বিশ্বাসের মাধ্যমেই বন্ধুত্বের ভিত্তি গড়ে ওঠে। আপনি কাকে বন্ধু হিসেবে নির্বাচন করছেন, সেটা বোঝার চেষ্টা করুন। তার ওপর আপনি ভরসা করতে পারেন কি-না, তা জানুন। কারণ, যেকোনো সম্পর্ক বিশ্বাস স্থাপনের মাধ্যমেই গড়ে ওঠে। এমন কাউকে নির্বাচন করুন যিনি আপনার সবকিছু নিজের মধ্যে আগলে রাখবে। আর যদি বন্ধু বিশ্বাসযোগ্য না হয়, তাহলে তিনি যেকোনো সময় আপনার জন্য বিপদজ্জনক হতে পারে। তাই তাকেই বন্ধু হিসেবে গ্রহণ করুন। যাকে আপনি বিশ্বাস করতে পারবেন।

নিজেদের স্বার্থের জন্য অনেকেই আপনার বন্ধু হতে চাইবেন। জীবনে চলার পথে এমন অনেককে পাবেন। তারা নিজের স্বার্থে আপনার কাছে আসবেন। আবার প্রয়োজন শেষ হয়ে গেলে হঠাৎই গায়েব হয়ে যাবেন। এমন স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থে আপনাকে পেছন থেকে ছুরি মারতেও দ্বিধাবোধ করবে না। এমন সম্পর্কগুলো আর যাই হোক বন্ধুত্বের হতে পারে না। তাই বুঝে নিন আপনার সঙ্গে থাকা মানুষটি নিঃস্বার্থভাবে আপনার পাশে আছে কি-না।

আপনার চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা সবসময় আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা আপনার জীবনের যাবতীয় ভালো-মন্দ সবকিছুর সিদ্ধান্ত নিয়ে থাকে। তারা চায় আপনি তার কথাতেই চলেন। সে ভুল কিছু বললেও আপনার তাতে কিছু বলার সুযোগ বা অধিকার কোনোটাই নেই। কিন্তু এমনটা তো হতে দেওয়া যায় না। তাই এমন বন্ধু নির্বাচন করুন, যিনি বন্ধুত্বের সীমা পেরিয়ে আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব বিস্তার করবেন না।

কারো সঙ্গে বন্ধুত্ব করার আগে সময় নিন। হুট করেই কোনো কিছু করবেন না। কথায় আছে, যে দড়ি গড়তে সময় লাগে না সে দড়ি ছিঁড়তেও সময় লাগে না। তাই আগে মানুষটার সঙ্গে সময় কাটান, কথা বলুন, চিনুন, বোঝার চেষ্টা করুন। এতে যদি বুঝতে পারেন আপনি তার সঙ্গে মন খুলে কোনো কিছু বলতে পারছেন না, তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখুন। এমন কাউকে বন্ধু হিসেবে নির্বাচন করুন যার সঙ্গে আপনি মন খুলে মিশতে পারবেন বা তিনি আপনার সঙ্গে মিশতে পারবেন।

এস/জেডএ

  • বন্ধু
  • জীবন
  • সম্পর্ক
এ সম্পর্কিত আরও খবর
‘শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন’
‘শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করবেন’
বিদেশিরা বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি: চিফ হুইপ  
বিদেশিরা বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি: চিফ হুইপ  
জীবনের বাকি সময়টা ক্রিকেটের সঙ্গেই থাকতে চান নান্নু
জীবনের বাকি সময়টা ক্রিকেটের সঙ্গেই থাকতে চান নান্নু
আজীবন নায়ক হয়ে থাকতে চাই: ফেরদৌস
আজীবন নায়ক হয়ে থাকতে চাই: ফেরদৌস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।