দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুধু পর্দায় নয়, বাস্তবেও আজীবন নায়ক হয়ে থাকতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। তিনি বলেন, মানুষের পাশে থেকে আমি সব সময় কাজ করে যেতে চায়।
শনিবার (২৩ ডিসেম্বর) দিনভর কলাবাগান থানা এলাকায় জনসংযোগের পাশাপাশি আয়োজিত মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
ফেরদৌস বলেন, আমি জনগণের নায়ক হতে চাই। ‘তথাকথিত পলিটিক্স নয়, বরং জনগণের প্রতিনিধি হয়ে আমি কাজ করতে চাই।
চাওয়া পাওয়া প্রসঙ্গে বাসিন্দাদের ফেরদৌস বলেন, আমি যদি নির্বাচনে জয়ী হই তাহলে নাগরিক সব সুযোগ সুবিধায় ঢাকা-১০ আসনকে দশে ১০ করে তুলতে যা যা করা প্রয়োজন তার সব কিছুই আমি করব। ১০ আসনের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, এই ভালোবাসার প্রতিদান আমি দিব।
এই অভিনেতা বলেন, আমি শুধু প্রচারণার জন্য হেটে বেড়াই না, আমার নির্বাচনি এলাকার কোথায় কি কি সমস্যা আছে তা বোঝার জন্যও আমি প্রতিটি অলিগলিতে হেঁটে বেড়াই। প্রচারণার জন্য খুব অল্প সময় পেয়েছি তবুও বাসিন্দাদের সুবিধা অসুবিধা বুঝতে, যত কষ্টই হোক নিজের নির্বাচনি এলাকার প্রতিটি অলিতে গলিতে সবার কাছেই যেতে চাই।
আরএ